শাহরুখের শারীরিক অবস্থার খবর জানালেন জুহি
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:০৬ পিএম, ২৩ মে ২০২৪ বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
হিট স্ট্রোকে অসুস্থ হয়ে হাসপাতালে রয়েছেন বলিউড 'বাদশাহ' শাহরুখ খান। বুধবার (২২ মে) তাকে ভারতের আমদাবাদের কেডি হাসপাতালে ভর্তি করানো হয়। আইপিএল দেখতে গিয়েই অসুস্থ হয়ে পড়েছিলেন শাহরুখ। এখন কেমন আছেন তিনি? অভিনেতার বর্তমান শারীরিক অবস্থার খবর জানালেন জুহি চাওলা।
জুহি সংবাদমাধ্যমকে জানান, ‘গতকাল রাত থেকেই শাহরুখের শরীর খুব একটা ভালো ছিল না। কিন্তু আজ দেখছি ওঁ অনেকটাই ভালো আছেন। ঈশ্বর রক্ষা করেছেন, শাহরুখ তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে, সম্ভবত রোববার দলকে সমর্থন জানাতে মাঠেও আসতে পারেন, কারণ সেদিন আমদের ফাইনাল। ’
বুধবার অভিনেতা ডিহাইড্রেশন এবং হিট স্ট্রোকে অসুস্থ হওয়ার পরে জুহি এবং তাঁর স্বামী জয় মেহতা আহমেদাবাদের কেডি হাসপাতালে শাহরুখকে দেখতে যান। শাহরুখের স্ত্রী গৌরী খানও তাঁকে দেখতে গিয়েছিলেন।
আহমেদাবাদ (গ্রামীণ) সুপারিনটেনডেন্টের মতে, অভিনেতা হিট স্ট্রোকে অসুস্থ হওয়ার পর তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। মঙ্গলবার কেকেআর এবং সানরাইজার্স হায়দ্রাবাদের মধ্যে আইপিএল ম্যাচ দেখতে তিনি আহমেদাবাদে এসেছিলেন। শাহরুখের সঙ্গে ছিলেন তার মেয়ে সুহানা খান, ছোট ছেলে আব্রাম এবং ম্যানেজার পূজা দাদলানি। তাছাড়াও কেকেআর-এর সমর্থনে মঙ্গলবার স্টেডিয়ামে হাজির হয়েছিলেন জুহি চাওলা, জয় মেহতা, সুহানার ঘনিষ্ঠ বন্ধু অনন্যা পান্ডে, শানায়া কাপুর, নব্যা নন্দা এবং অগস্ত্য নন্দাও।
ম্যাচের পরে শাহরুখ আব্রামকে কোলে নিয়ে নরেন্দ্র মোদী স্টেডিয়ামের দর্শকদের সঙ্গে দেখাও করেন, পাশেপাশে ছিলেন মেয়ে সুহানা। এই গরমে সারাদিন মাঠে থাকার কারণেই শাহরুখের শরীর খারাপ হয়ে যায়।
শাহরুখকে শেষ দেখা গিয়েছিল রাজকুমার হিরানির 'ডাঙ্কি' ছবিতে। জুলাই মাসে অভিনেতা তার আসন্ন ছবি 'কিং'-এর শুটিং শুরু করবেন বলে জানা যাচ্ছে। যা হবে মেয়ে সুহানা খানের প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া প্রথম সিনেমা।
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি