শিক্ষা ভবন অভিমুখে আজ শিক্ষকদের ভুখা মিছিল
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:২৩ এএম, ১৯ অক্টোবর ২০২৫ রবিবার
ছবি: সংগৃহীত
তিন দফা দাবিতে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকরা এবার নতুন কর্মসূচি হিসেবে ভুখা মিছিলের ঘোষণা দিয়েছেন। প্রতীকী এ মিছিলে আজ খালি থালাবাটি হাতে নিয়ে শিক্ষা ভবন অভিমুখে পদযাত্রা করবেন তারা।
গতকাল শনিবার রাতে আন্দোলনরত শিক্ষক সংগঠন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণপ্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী এ কর্মসূচির ঘোষণা দেন। তিনি বলেন, আমরা দেশের ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তুলছি, জাতির মেরুদণ্ডকে শক্ত করছি। কিন্তু নিজের জীবনে নিরাপত্তা, মর্যাদা ও স্বীকৃতি এখনও অধরাই। বছরের পর বছর প্রতিশ্রুতির পর প্রতিশ্রুতি শুনেছি, বাস্তবে পাইনি কিছুই।
এদিকে ২০ শতাংশ বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা ও উৎসব ভাতার দাবিতে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের আন্দোলন গড়িয়েছে এক সপ্তাহে। সপ্তম দিনে এসে গতকাল তারা রাজধানীতে কালো পতাকা মিছিল করেন এবং শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবি করেন। এ ছাড়া শহীদ মিনারে অবস্থানরত শিক্ষকদের একাংশ দুদিন ধরে আমরণ অনশন চালিয়ে যাচ্ছে।
গতকাল দুপুর ১২টার দিকে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিল শুরু হয়ে দোয়েল চত্বর হয়ে কদম ফোয়ারা পর্যন্ত যায়। সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশে শিক্ষকরা বলেন, মন্ত্রী, উপদেষ্টা ও আমলাদের শুধু বাড়ি ভাড়া নয়, পুরো বাড়ি লাগে। কিন্তু আমরা ন্যায্য বাড়ি ভাড়া পাচ্ছি না। এক সপ্তাহ ধরে রাস্তায় বসে ঘুমিয়ে আন্দোলন করছি; তবুও কেউ শুনছে না। এ সময় গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান কদম ফোয়ারায় শিক্ষকদের বিক্ষোভে যোগ দেন।
শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণ দাবি
বেতন-ভাতার বৃদ্ধি কোনো শতাংশ নয়, বরং কর্মরত সব মাদ্রাসা শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণ চায় মাদ্রাসা শিক্ষক-কর্মচারীদের সংগঠন বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন। সংগঠনটির সভাপতি ও দৈনিক ইনকিলাব সম্পাদক এ এম এম বাহাউদ্দীন বলেন, শিক্ষকদের যৌক্তিক দাবি নিয়ে এখন যারা আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন, তারা শুধু স্ট্যান্ডবাজি করছেন, আমরা কোনো শতাংশের হিসাবে বেতন-ভাতা চাই না। আমরা চাই, জাতীয়করণ করে শতভাগ সুযোগ-সুবিধা দিতে হবে।
গতকাল মহাখালীর গাউসূল আজম কমপ্লেক্সে বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের উদ্যোগে আয়োজিত মাদ্রাসা শিক্ষার মান উন্নয়নে শিক্ষিকাদের করণীয় শীর্ষক সেমিনারে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব রুহী রহমান, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের সাবেক মহাপরিচালক শাহনেওয়াজ দিলরুবা খান।
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছোটগল্প ‘সা র স’ : আইরীন নিয়াজী মান্না
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক







