শিল্পকলায় কাল থেকে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী ‘লালন স্মরণোৎসব’
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৩০ পিএম, ১৬ অক্টোবর ২০২৪ বুধবার
শিল্পকলায় কাল থেকে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী ‘লালন স্মরণোৎসব’
বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আগামীকাল থেকে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী ‘লালন স্মরণোৎসব’-২০২৪।
লালন সাঁইজির ১৩৪তম তিরোধান দিবস উপলক্ষে আজ বুধবার বাংলাদেশ শিল্পকলা একাডেমির সেমিনার কক্ষে ‘লালন স্মরণোৎসব’-২০২৪ নিয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
একাডেমির মহাপরিচালক অধ্যাপক ড. সৈয়দ জামিল আহমেদ, সচিব সালাহউদ্দিন আহাম্মদ, একাডেমির বিভিন্ন বিভাগের নবনিযুক্ত পরিচালক ও কর্মকর্তাবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক উৎসবে গণমাধ্যমের সহযোগিতা কামনা করে বলেন, তাৎক্ষণিক রেজিস্ট্রেশন ভিত্তিতে স্মরণোৎসবে সাধারণ দর্শনার্থীদের প্রবেশাধিকার উন্মুক্ত থাকবে।
তিনি বলেন,‘লালন স্মরণোৎসবের মধ্যে দিয়েই রাজধানী কেন্দ্রিক সাংস্কৃতিক স্থবিরতা কিছুটা কাটবে। মহাত্মা লালন সাঁই-এর অসাম্প্রদায়িক দর্শন, জাতিভেদ বিরোধী ভাবধারা তরুণ প্রজন্মসহ সকলের মধ্যে ছড়িয়ে পড়বে সেই প্রত্যাশা করছি।’
আগামিকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় জাতীয় নাট্যশালা মিলনায়তনে উৎসবের উদ্বোধন হবে। ‘আশাসিন্ধু তীরে’ শীর্ষক প্রথম দিনের আয়োজন উদ্বোধন করবেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন মুরশিদ। অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক ড. সৈয়দ জামিল আহমেদ। স্বাগত বক্তব্য দেবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির চারুকলা বিভাগের পরিচালক মোস্তফা জামান।
গানে ও তত্ত্বে ফকির লালন সাঁইকে উপস্থাপন করবেন শিল্পী অরূপ রাহী ও জহুরা ফকিরানী।
দ্বিতীয় দিন ১৮ অক্টোবর শুক্রবার সন্ধ্যা ৬ টায় একাডেমির নন্দনমঞ্চে আয়োজন করা হবে সাধুমেলা ‘মানুষ ভজলে সোনার মানুষ হবি।’ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির সংগীত, নৃত্য ও আবৃত্তি বিভাগের পরিচালক মেহজাবীন রহমান। সভাপতিত্ব করবেন একাডেমির মহাপরিচালক ড. সৈয়দ জামিল আহমেদ।
তৃতীয় দিন ১৯ অক্টোবর, শনিবার বিকাল ৪টায় নাট্যশালার সেমিনার কক্ষে ১ম পর্বে ‘জাতিসত্তার প্রশ্ন ও বাউল-ফকির পরিবেশনার রাজনীতি’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে স্বাগত বক্ততা করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রযোজনা বিভাগের পরিচালক আব্দুল হালিম চঞ্চল। মূল প্রবন্ধ উপস্থাপন করবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও গবেষক আ-আল মামুন। আলোচনা করবেন বাংলা একাডেমির মহাপরিচালক ড. মোহাম্মদ আজম, লেখক ও সাংবাদিক এবং পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ এবং নাট্যকার, লেখক ও গবেষক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. শাহমান মৈশান। সভাপতির বক্তব্য রাখবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক ড. সৈয়দ জামিল আহমেদ।
দ্বিতীয় পর্বে সন্ধ্যা ৭টায় জাতীয় নাট্যশালা মিলনায়তনে দেশবরেণ্য শিল্পীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে লালন স্মরণোৎসব ‘ধরো মানুষ রূপ নেহারে’ শীর্ষক অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখবেন সংস্কৃতি উপদেষ্টা ড. আসিফ নজরুল। স্বাগত বক্তা বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রযোজনা বিভাগের পরিচালক আব্দুল হালিম চঞ্চল। আলোচক হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক এবং কথা সাহিত্যিক মাহবুব মোর্শেদ। এতে সভাপতিত্ব করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক নাট্যব্যক্তিত্ব সৈয়দ জামিল আহমেদ।
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা











