শীতকালেও সানস্ক্রিন: কতবার এবং কীভাবে ব্যবহার করবেন?
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:০৪ পিএম, ১১ ডিসেম্বর ২০২৪ বুধবার
সংগৃহীত ছবি
অনেকেই মনে করেন, শীতের মিঠে রোদে বুঝি ত্বকের ক্ষতি হবে না। কিন্তু এই ধারণা ভুল। শীতের রোদ যতই নরম হোক না কেন, সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে ত্বককে বাঁচাতে সানস্ক্রিন মাখতেই হবে।
এটা সত্য যে শীতকালে সূর্যের তেজ গ্রীষ্মের মতো শক্তিশালী নয়, তবে অস্ট্রেলিয়ার ‘স্কিন ক্যান্সার ইনস্টিটিউট’-এর সাম্প্রতিক এক রিপোর্টে দেখা যায় , সারা বছরই ত্বকের সামান্য ক্ষতি একটু একটু করে জমা হতে পারে এবং শীতকালে সানস্ক্রিন ব্যবহার না করলে তা ত্বকে নানা সমস্যার সৃষ্টি করতে পারে। এর মধ্যে ছোটখাটো সূর্য সংস্পর্শ যেমন: দুপুরের খাবার আনতে যাওয়া বা সকালে বাসের জন্য অপেক্ষা করার মতো বিষয়গুলোও অন্তর্ভুক্ত রয়েছে। চিকিৎসকদের ভাষ্য, শীতকালে এমন দিন থাকতে পারে যখন অতিবেগুনি রশ্মির প্রভাব মধ্য সকাল থেকে ৩টা পর্যন্ত পৌঁছায় ও বিকালে আবার কমে যায়। এই সময় যদি আপনি বাইরে নাও থাকেন, তবুও সানস্ক্রিন ব্যবহার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
কেন জরুরি সানস্ক্রিন?
১) গরম হোক, বৃষ্টির দিন বা শীত মৌসুম, যে কোনো আবহাওয়াতেই সূর্যের বিকিরণ থেকে ত্বককে বাঁচানো খুব জরুরি। শীতকালে বায়ুর ওজন স্তরের ঘনত্ব কমে যায়। ফলে অতিবেগুনি রশ্মির প্রভাব বাড়ে। এতে ত্বকের কোষ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ফলে র্যাশ, দাগছোপ পড়ে যাওয়ার সমস্যা তো হয়ই, পাশাপাশি ক্যান্সারের আশঙ্কাও বাড়তে পারে। এ ছাড়াও রোদের অতিবেগুনি রশ্মি ত্বকে অত্যধিক মেলানিন তৈরি করে থাকে, তখন ত্বকের রং গাঢ় হয়ে যায়। এই বদল যে মুখ বা শরীরের বিশেষ কোনো অংশজুড়ে সমানভাবে হয়, তা নয়। একে চিকিৎসার পরিভাষায় বলা হয় ‘স্কোয়ামাশ সেল কার্সিনোমা’। এ কারণে বাইরে বেরোলে সানস্ক্রিন মাখার পরামর্শ দেন চিকিৎসকরা। এমনকি শীতের সময় ত্বক শুষ্ক হয়ে যায়। সানস্ক্রিন ব্যবহার না করলে ত্বকের চামড়া কুঁচকে গিয়ে বলিরেখা পড়তে পারে।
কীভাবে মাখবেন সানস্ক্রিন?
♦ অতিবেগুনি রশ্মির হাত থেকে সুরক্ষার জন্য ন্যূনতম এসপিএফ ৩০ প্রয়োজন। যারা দীর্ঘ সময়ে রোদে থাকেন তারা এসপিএফ ৫০+ সানস্ক্রিন ব্যবহার করলে ভালো।
♦ কেবল মুখে নয়, ঘাড়ে, গলায় দুই হাতেও ভালো করে সানস্ক্রিন মাখতে হবে। খুব ভালো হয় যদি ময়েশ্চারাইজারের সঙ্গে মিশিয়ে সানস্ক্রিন মাখেন।
♦ ত্বক সংবেদনশীল হলে কোনো রাসায়নিক মিশ্রিত, সুগন্ধি যুক্ত সানস্ক্রিন ব্যবহার করবেন না। টাইটেনিয়াম ডাই-অক্সাইড আছে এমন সানস্ক্রিন ব্যবহার করাই ভালো।
♦ দিনের বেলা বাইরে বেরোনোর ১৫ মিনিট আগে সানস্ক্রিন মাখতে হবে। আবার যদি বেশিক্ষণ বাইরে থাকেন, তা হলে দুই ঘণ্টা অন্তর সানস্ক্রিন মাখলে ভালো হয়।
লেখা: সাদিয়া সারা
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- ঢাকাসহ সারা দেশে টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলা ইসরাফিলের পোস্ট
- খরচ কমলো হজের, সর্বনিম্ন ব্যয় ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ২৬তম
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ঢাকায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- বর্ষায় পাটশাক খেলে মিলবে ৬ স্বাস্থ্য উপকারিতা
- মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: ট্রমা কাটেনি, নিঃস্ব অনেক পরিবার








