ঢাকা, শুক্রবার ২৩, অক্টোবর ২০২৬ ২০:৩২:৫৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা সেই রাবি শিক্ষার্থী আর নেই আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল বাজারে ক্রেতা কম, তবু দামে স্বস্তি নেই

শুক্রবার রাজধানীতে শুরু হচ্ছে জামদানি উৎসব

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:০৫ পিএম, ৪ সেপ্টেম্বর ২০১৯ বুধবার

ফাইল ছবি

ফাইল ছবি

আগামী শুক্রবার রাজধানীতে শুরু হচ্ছে জামদানি উৎসব। ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ে এই উৎসবের উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

জামদানি বাংলাদেশের প্রাচীন ঐতিহ্য। আজও এই ঐতিহ্যকে ধরে রেখেছেন দেশের বয়নশিল্পীরা। আদি জামদানি শাড়ির আদলে বর্তমান প্রজন্মের বয়নশিল্পীরা বুনে যাচ্ছেন জামদানি শাড়ি। ‘ঐতিহ্যের বিনির্মান’ শিরোনামের এই উৎসবে বর্তমান প্রজন্মের বয়নশিল্পীদের জামদানি বুননের দক্ষতা ও নৈপুন্য তুলে ধরা হবে। তুলে ধরা হবে তাদের প্রতিকুলতার বার্তাও। বেশ কয়েকজন বয়নশিল্পী এই উৎসবে অংশগ্রহণ করবেন। তারা তাদের অভিজ্ঞতা তুলে ধরবেন সকলের মামনে।

উৎসব চলবে আগামী ১২ অক্টোবর পর্যন্ত। প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত সকলের জন্য এ উৎসব উন্মুক্ত থাকবে।