শুধু ‘চা’ বিক্রি করে ২৩ দেশ ভ্রমণ!
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৩৮ পিএম, ১০ জানুয়ারি ২০১৯ বৃহস্পতিবার
ছবি : সংগ্রহ করা
ভ্রমণ করার নেশা থাকলে যে সব অসাধ্য সাধণ করা যায় তাই প্রমাণ করলেন ভারতের এক দম্পতি। বিদেশ ঘোরার স্বপ্ন থাকলে ঠিক কত টাকা রোজগার করতে হয়? সিঙ্গাপুর, আর্জেন্টিনা, পেরু, সুইৎজারল্যান্ড... শুধুমাত্র চা বিক্রি করে কি এ সব জায়গায় ঘুরে আসা সম্ভব? হ্যাঁ সম্ভব। আর সেটাই করে দেখালেন এই দম্পতি।
ভারতের কেরালার কোচিতে একটি ছোট চায়ের দোকান এই দম্পতির। ৫০ বছর ধরে এই দোকানেই চা বিক্রি করে আসছেন তারা দুজনে মিলে। আর সেই চা বিক্রির টাকাতেই ২৩টা দেশ ঘুরে ফেলেছেন তারা।
কোচির বাসিন্দা ৭০ বছরের বিজয়ন এবং তাঁর ৬৮ বছরের স্ত্রী মোহনা। ১৯৬৩ সাল থেকে চা বিক্রি করছেন বিজয়ন। প্রথমে কোচির রাস্তায় রাস্তায় চা বিক্রি করতেন তিনি। পরে কোচিতে চায়ের দোকান খোলেন। ছোটবেলা থেকেই দু’জনের ইচ্ছা ছিল দেশ ভ্রমণের। ছোট সেই দোকানই তাঁদের স্বপ্নের উড়ানে সাহায্য করে।
বিজয়ন জানিয়েছেন, ইতিমধ্যে সুইৎজারল্যান্ড, সিঙ্গাপুর, পেরু, ব্রাজিল, আর্জেন্টিনা, আমেরিকা–সহ ২৩টা দেশ ঘোরা হয়ে গিয়েছে তাঁদের। এ বার তাঁদের তালিকায় রয়েছে সুইডেন, ডেনমার্ক, নেদারল্যান্ডস, গ্রিনল্যান্ড, নরওয়ে। কিন্তু কী ভাবে বিদেশযাত্রার এই বিশাল খরচ জোগান তাঁরা?
বিজয়ন জানান, তাঁদের দোকানে রোজ ৩০০ থেকে ৩৫০ গ্রাহক আসেন। তাঁরা দু’জনে মিলে দৈনিক ৩০০ টাকা করে জমিয়ে রাখেন শুধুমাত্র বেড়ানোর খাতে। এতে বছরে ১ লক্ষ টাকার মতো জমে। কয়েকটা বছর এ ভাবে টাকা জমান। বাকিটা ব্যাঙ্ক থেকে ঋণ নিয়ে নেন। পরে ৩ বছর ধরে সেই ঋণ শোধ করেন। ঋণ শোধ হওয়ার পর ফের শুরু করেন পরবর্তী বিদেশ ভ্রমণের তোড়জোড়। এভাবেই ২৩টি দেশ ঘুরে ফেলেছেন তাঁরা।
দৈনন্দিন খরচ কমানোর জন্য দোকান এবং বাড়ির সমস্ত কাজ তাঁরা নিজেরাই করে থাকেন। তাঁদের দোকানে একজনও কর্মচারী নেই। বাড়িতেও নেই কোনও পরিচারিকা।
কোচির ওই দম্পতি এখন সেলিব্রিটি। তাঁদের দোকান এক ডাকে চেনেন সকলে। বিদেশ সফর থেকে কী শিখলেন? বিজয়ন বলেন, ‘‘ঘুরলে আপনার মন পাল্টে যায়, সংস্কৃতিরও বদল ঘটে।’’
আর পাঁচজন দম্পতির মতো বিজয়ন ও মোহনারও দীর্ঘ দাম্পত্য জীবনে অনেক মতবিরোধ হয়েছে। তবে তাঁদের মধ্যে একটাই মিল। দু’জনেই দেশ-বিদেশ ঘোরার স্বপ্ন নিয়ে বাঁচেন। সেই স্বপ্নের জোরেই এখন তাঁদের কাহিনি সোশ্যাল মিডিয়া সেনসেশন।
সূত্র : আনন্দবাজার পত্রিকা
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা


