শেখ হাসিনার উদ্দেশে যা বললেন তারিন
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:৫৯ পিএম, ২৬ জুন ২০২২ রবিবার
ফাইল ছবি
বাংলাদেশের বুকে সবচেয়ে বড় অবকাঠামোর নাম পদ্মা সেতু। দীর্ঘ অপেক্ষার প্রহর শেষে গত শনিবার (২৫ জুন) দুপুর ১২টায় পদ্মা সেতুর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার (২৬ জুন) ভোর ৬টা থেকে যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। এখন থেকে পদ্মা পার হওয়ার দুর্ভোগ পোহাতে হবে না। দক্ষিণাঞ্চলের মানুষ সারাজীবন পদ্মা সেতুর সুবিধা ভোগ করবেন।
পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে আয়োজিত সমাবেশে দেশের বিভিন্ন প্রান্ত থেকে লাখ লাখ লোক এসে জড়ো হয়েছিলেন। শোবিজের অনেক তারকাও এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে অনুষ্ঠানস্থলে হাজির হয়েছিলেন। তাদেরই একজন গুণী অভিনেত্রী তারিন জাহান। অনুষ্ঠান মঞ্চের সামনেই তোলা কিছু ছবি নিজের ফেসবুক আইডিতে পোস্ট করেছেন তিনি।
ক্যাপশনে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তারিন লিখেছেন, ‘লালন করার মতো একটি ঐতিহাসিক মুহূর্ত এটি। স্বপ্ন সত্যি হয়েছে। আমাদের প্রধানমন্ত্রীকে সালাম জানাই। বাংলাদেশের মানুষ আপনার কাছে অনেক কৃতজ্ঞ।’
তিনি আরও লেখেন, ‘আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তরিক অভিনন্দন। আপনি আবারও করে দেখিয়েছেন যে, আপনি প্রতিশ্রুতি রাখতে পারেন। আপনি আমাদের গর্ব। পদ্মা সেতু আমাদের গর্ব। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দীর্ঘজীবী হোন।’
সবশেষে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি উক্তি যোগ করেছেন। লিখেছেন, ‘যতবারই হত্যা করো, জন্মাবো আবার; দারুণ সূর্য হব, লিখব নতুন ইতিহাস।’
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র
- লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি
- পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরের পথে প্রধানমন্ত্রী
- শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ
- পূজায় প্রেক্ষাগৃহে তিন নায়িকার লড়াই
- পূজা দেখতে বেরিয়ে আর বাড়ি ফেরা হলো না দুই ভাই-বোনের
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, দূষণের শীর্ষে লাহোর
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস









