শেখ হাসিনার মতো দক্ষ-দেশপ্রেমী নেতা বিশ্বে নেই: দিপু মনি
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৪:৪৩ পিএম, ২৪ ফেব্রুয়ারি ২০২১ বুধবার
ছবি: সংগৃহীত
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি বলেছেন, দীর্ঘ ৪০ বছর ধরে আওয়ামী লীগের মতো বড় রাজনৈতিক দলের নেতৃত্ব দিচ্ছেন শেখ হাসিনা। তার মতো দক্ষ ও দেশপ্রেমী নেতা সারাবিশ্বে পাওয়া যাবে না।
বুধবার রাজধানীর গুলিস্তানে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের প্রথম বর্ধিত সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. দিপু মনি বলেন, শেখ হাসিনা দীর্ঘ ৪০ বছর ধরে আওয়ামী লীগের নেতৃত্ব দিচ্ছেন। সেই নেত্রীর নির্দেশনা মেনেই ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের ইউনিট, থানা পর্যায়ে কমিটি করতে হবে। দল ভারী করতে অন্য দলের লোক নেয়া যাবে না। দুষ্কৃতিকারী, দুর্নীতির সঙ্গে জড়িতদের আওয়ামী লীগে জায়গা দেয়া যাবে না। এ দলকে সুশৃঙ্খল ও সুসংগঠিত করতে নিয়ম মেনে চলতে হবে।
তিনি আরো বলেন, সুবিধাবাদীরা দলের বিপদে পাশে থাকবে না। তাই দলের মধ্যে কোনো বিতর্কিত লোককে জায়গা দেয়া যাবে না। রাজনীতির হলো জনসেবা করা। তাই সেভাবে কাজ করতে হবে যেভাবে দেশের মানুষ খুশি থাকে।
সাত কলেজের শিক্ষার্থীদের আন্দোলন কথা উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, শেখ হাসিনার সরকারের সময় আন্দোলন করতে হয় না। সাত কলেজের শিক্ষার্থীদের আন্দোলন করা লাগবে না। আপনার বাসায় গিয়ে পড়তে বসেন। সন্ধ্যায় শিক্ষার্থীদের বিষয় নিয়ে সাত কলেজের অধ্যক্ষের সঙ্গে আলোচনা করা হবে। তারপরে ভালো একটা খবর শুনতে পারবেন।
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মান্নাফি সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্তি ছিলেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সহ-সভাপতি নুরুল আমিন রুহুল, খন্দকার এনায়তুল্লাহ, দিলিপ রায়, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, যুগ্ম সাধারণ সম্পাদক মোর্শেদ কামাল, মহিউদ্দিন মহি, মিরাজ হোসেন, সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন, দফতর সম্পাদক রিয়াজ হোসেন রিয়াজ, উপ-দফতর সম্পাদক রাসেল প্রমুখ।
-জেডসি
- শেষ মুহূর্তে চলছে আতর-টুপি-জায়নামাজ কেনা
- ‘ডোরেমন’-এর রূপকার সুতোমু শিবায়ামা আর নেই
- মধ্যপ্রাচ্যের যুদ্ধে ৫ বাংলাদেশি নিহত: শামা ওবায়েদ
- রাজধানীতে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি, ভোগান্তিতে নগরবাসী
- শেষ ইফতারের আবেগ: এক টেবিলে ভালোবাসার পূর্ণতা
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় ব্যস্ত নারীরা
- স্বাদের ঐতিহ্যে চার দশক: কে-শফি বেকারির গল্প
- বিশ্বে নারী প্রেসিডেন্ট: নেতৃত্বে নারীর অগ্রযাত্রা
- সুখি দেশের তালিকা প্রকাশ, বাংলাদেশের অবস্থান কত
- ঈদের দিন দেশের যেসব অঞ্চলে বৃষ্টি নামতে পারে
- ঈদের আগে শেষ শুক্রবারে সবজিতে স্বস্তি, মাছ-মাংস-ডিমে চাপ
- আজ রমজানের শেষ শুক্রবার জুমাতুল বিদা
- আগামীকাল ঈদ, প্রস্তুত জাতীয় ঈদগাহ
- বিটিভির ঈদ আড্ডায় কিংবদন্তি অভিনেত্রী ববিতা
- রাত বাড়লেই জমে ওঠে ঈদ বাজার, শেষ সময়ে ভিড়
- আজ চাঁদ দেখা গেলে আগামীকাল শুক্রবার ঈদ
- রাত বাড়লেই জমে ওঠে ঈদ বাজার, শেষ সময়ে ভিড়
- ঘরোয়া স্বাদে সহজেই বানিয়ে ফেলুন নরম-স্নিগ্ধ বানানা ব্রেড
- ঈদে ফিরতি টিকিট কেনার শেষ দিন আজ
- আজ যেসব দেশে পালিত হচ্ছে ঈদুল ফিতর
- খুলনায় ঘুমন্ত অবস্থায় একই পরিবারের ৪ জনকে গুলি
- ঈদের আগে স্বস্তি: পাঁচ দিনের যুদ্ধবিরতিতে পাকিস্তান–আফগানিস্তান
- দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদ শনিবার
- কোন দেশে কবে ঈদ
- বগুড়ায় ট্রেন লাইনচ্যুত: ২১ ঘণ্টা পর রেল চলাচল স্বাভাবিক
- রাবিতে শিক্ষার্থীদের জন্য ব্যতিক্রমী ঈদ আয়োজন
- বিটিভির ঈদ আড্ডায় কিংবদন্তি অভিনেত্রী ববিতা
- তিন সপ্তাহে ইরান-ইসরায়েল যুদ্ধে মৃত্যু ২৫ হাজারের বেশি
- যুক্তরাষ্ট্রে আঘাতে সক্ষম ক্ষেপণাস্ত্র বানাচ্ছে পাকিস্তান: তুলসি
- ঈদযাত্রায় বাস-ট্রেন-লঞ্চে ঘরেফেরা মানুষের ঢল


