শোক দিবসে ঢাকার সড়কে ডিএমপির নির্দেশনা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৫০ এএম, ১৫ আগস্ট ২০১৯ বৃহস্পতিবার
ছবি: সংগৃহীত
আজ ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে রাজধানীতে চলাচলে বিশেষ নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এদিন ধানমন্ডি ৩২ এর চারদিকে রাস্তায় যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হবে বলে জানিয়েছে ডিএমপি।
ডিএমপি জানায়, জাতীয় শোক দিবসে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রিসভার সদস্যসহ বিভিন্ন স্তরের জনসাধারণ ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন। এ সময় ঢাকা মহানগরী ও পার্শ্ববর্তী এলাকা থেকে বিভিন্ন পরিবহনযোগে ও হেঁটে অসংখ্য নেতা-কর্মীসহ সাধারণ জনগণ সেখানে আসবেন। এ উপলক্ষে ধানমন্ডি ৩২ নম্বরের চতুর্দিকে রাস্তায় যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হবে।
১৫ আগস্ট ভোরবেলা থেকে অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত ধানমন্ডি ২৭ নম্বর পূর্ব মাথা থেকে রাসেল স্কয়ার ও কলাবাগান হয়ে ধানমন্ডি ২ নম্বর রোড ক্রসিং পর্যন্ত (মিরপুর রোড) বন্ধ থাকবে। এ ছাড়া প্রয়োজনে গাবতলীর দিক থেকে মিরপুর রোড হয়ে আগত পরিবহনগুলো মানিক মিয়া অ্যাভিনিউ থেকে বাঁয়ে মোড় নিয়ে ফার্মগেটের দিকে, নিউমার্কেটমুখী গাড়িগুলোকে ধানমন্ডি-২৭ নম্বর পূর্ব মাথা থেকে ২৭ নম্বর রোড পশ্চিম মাথা হয়ে সাত মসজিদ রোড-ধানমন্ডি ২ নম্বর রোড, সিটি কলেজ হয়ে সায়েন্স ল্যাবরেটরির দিকে ডাইভারশন দেওয়া হতে পারে।
অনুষ্ঠানে আসা অতিথিদের যানবাহন সুষ্ঠুভাবে চলাচল ও যানজট পরিহারের লক্ষ্যে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর এলাকায় চলাচলরত গাড়ির চালক বা ব্যবহারকারীদের ১৫ আগস্ট ভোর থেকে অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত এসব পথ অনুসরণের জন্য অনুরোধ জানিয়েছে ডিএমপি।
১. মিরপুর গাবতলী থেকে আসা রাসেল স্কয়ার-আজিমপুর অভিমুখী যাত্রীবাহী যানবাহন মানিক মিয়া অ্যাভিনিউ-ধানমন্ডি ২৭ নম্বরের ডানে মোড় নিয়ে শংকর-জিগাতলা-সায়েন্স ল্যাব হয়ে গন্তব্যে পৌঁছাবে।
২. নিউমার্কেট ও সায়েন্স ল্যাব থেকে আসা রাসেল স্কয়ার অভিমুখী যাত্রাবাহী যানবাহন ধানমন্ডি ২ নম্বর রোড থেকে বাঁয়ে মোড় নিয়ে জিগাতলা-শংকর হয়ে গন্তব্যে পৌঁছাবে।
৩. রেইনবো এফডিসি থেকে আসা রাসেল স্কয়ার অভিমুখী যাত্রীবাহী বাস সোনারগাঁও ক্রসিং থেকে বাঁয়ে মোড় নিয়ে বাংলামোটর দিয়ে শাহবাগ হয়ে গন্তব্যে পৌঁছাবে।
৪. আমন্ত্রিত অতিথিদের আসা-যাওয়ার পথ-মানিক মিয়া অ্যাভিনিউ-ধানমন্ডি ২৭-মেট্রো শপিং মল থেকে ডানে মোড়-আহসানিয়া মিশন ক্রসিং থেকে বাঁয়ে মোড়-৩২ নম্বরের পশ্চিম প্রান্তে পৌঁছাবে।
পার্কিং
৩২ নম্বর ব্রিজের উত্তরের ১১ নম্বর সড়কের উত্তর ও পশ্চিম প্রান্ত (পতাকাবাহী, পিজিআর, এসএসএফ, ফায়ার সার্ভিস, বাহিনীর প্রধানসহ আইজিপি ও সচিব পদমর্যাদার সকল গাড়ি)।
৩২ নম্বর ব্রিজের দক্ষিণে পূর্ব ও পশ্চিম প্রান্ত সাংসদসহ রাজনৈতিক নেতাদের সব গাড়ি।
আহসানিয়া মিশনের উত্তরের রাস্তা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সব গাড়ি।
-জেডসি
- কাল থেকে হজের ভিসা ইস্যু শুরু করবে সৌদি আরব
- বাংলাদেশকে ছাড়াই প্রথমবার শুরু টি-টোয়েন্টি বিশ্বকাপ
- পোস্টাল ভোট: ১২ ফেব্রুয়ারি কখন-কীভাবে গণনা হবে
- শাহবাগ-ইন্টারকন্টিনেন্টালে পুলিশের বাড়তি নিরাপত্তা
- মা-বোনেরা নির্ভয়ে ভোট কেন্দ্রে যাবেন, নিরাপত্তা আমরা দিবো: ফখরুল
- আজ শনিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ
- দুই দিন বন্ধ থাকবে দেশের সব মার্কেট ও শপিংমল
- আজ ঢাকার তাপমাত্রা পরিবর্তনের সম্ভাবনা নেই
- দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৭৬৪০ টাকা
- গুলিবিদ্ধ শিশু হুজাইফা মৃত্যুর কাছে হেরে গেল
- বিশ্বে দ্বিতীয় দূষিত শহর ঢাকা, শীর্ষে কায়রো
- ছোট গল্প: ওরা ঝগড়া ভুলে বন্ধু হলো
- লাঞ্চ, সুস্থ থাকার ছোট কিন্তু কার্যকর টিপস
- ভেনেজুয়েলায় নির্বাচন এ বছর হতে পারে: মাচাদো
- দেশে পৌঁছেছে চার লাখ প্রবাসীর পোস্টাল ব্যালট
- একজনের সংস্থা ‘পাশা’ দিচ্ছে ১০ হাজার পর্যবেক্ষক
- ছোট গল্প: ওরা ঝগড়া ভুলে বন্ধু হলো
- লাঞ্চ, সুস্থ থাকার ছোট কিন্তু কার্যকর টিপস
- শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন তথ্য
- চট্টগ্রামের বাজারে নিত্যপণ্যের দামে স্বস্তি নেই
- বাংলাদেশকে ছাড়াই প্রথমবার শুরু টি-টোয়েন্টি বিশ্বকাপ
- আজ শুক্রবার ঢাকার যেসব মার্কেট বন্ধ
- সন্ধ্যা পর্যন্ত গ্যাসের স্বল্পচাপ থাকবে যেসব এলাকায়
- কলা খাওয়ার ফলাফল: ক্ষুদ্র ফসল, বিশাল উপকারিতা
- নিজের বিয়ে নিয়ে যা বললেন সাফা কবির
- দেশে পৌঁছেছে চার লাখ প্রবাসীর পোস্টাল ব্যালট
- আজ ঢাকার তাপমাত্রা পরিবর্তনের সম্ভাবনা নেই
- পোস্টাল ভোট: ১২ ফেব্রুয়ারি কখন-কীভাবে গণনা হবে
- হজযাত্রীদের ভিসা ইস্যুর তারিখ জানাল সৌদি আরব
- পে-স্কেল বাস্তবায়নের দাবি, সরকারি কর্মচারীরা যমুনার দিকে











