শোকগাথা : অন্তঃসত্ত্বা আরজু মনিও ছাড় পাননি সেদিন!
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪.কমআপডেট: ১২:৫৫ এএম, ৬ আগস্ট ২০১৮ সোমবার
হয়তো তিনি বাঁচতে চেয়েছিলেন, বাঁচাতে চেয়েছিলেন পেটের অনাগত সন্তানটিকে। হয়তো তিনি দু’হাত জড়ো করে আকুতি করেছিলেন প্রাণ রক্ষার। কিন্তু ঘাতকের প্রাণ একটুও নরম হয়নি, হাত কাপেনি একটিবারের জন্য। ১৯৭৫ সালের ১৫ আগস্ট গুলি করে নির্মমভাবে হত্যা করা হয় তাকে। তিনি বেগম আরজু মনি, শেখ ফজলুল হক মনির স্ত্রী।
শেখ ফজলুল হক মনি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাগ্নে। তিনি বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা। ১৯৭৫ সালের ১৫ আগস্ট শেখ ফজলুল হক মনি সহ দু’সন্তানের মা আরজুকে অন্তঃসত্ত্বা অবস্থায় গুলি করে হত্যা করে ঘাতকরা। ভাগ্যবশত বেঁচে যায় আরজু মনির দুই সন্তান তাপস ও শামস। তখন তাপসের বয়স ছিলো ৪ বছর ও তার বড় ভাই শেখ ফজলে শামস পরশের বয়স ছিলো ৬ বছর।
বেগম আরজু মনি ১৫ মার্চ ১৯৪৭ সালে বরিশালে জন্মগ্রহণ করেন। তিনি আবদুর রব সেরনিয়াবাতের জ্যেষ্ঠ কন্যা ছিলেন। বরিশাল সরকারী উচ্চ বালিকা বিদ্যালয় থেকে মাধ্যমিক এবং বিএম কলেজ থেকে উচ্চ মাধ্যমিক ও বি. এ. পাস করেন। ১৯৭৫ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে এম.এ পরীক্ষা দিয়েছিলেন । ১৯৭০ সালে খালাত ভাই শেখ ফজলুল হক মনির সঙ্গে তার বিয়ে হয়।
১৫ আগস্টের দুর্বিষহ সেই স্মৃতির কথা ব্যক্ত করে ওই সময় প্রাণে বেঁচে যাওয়া মাত্র চার বছর বয়সী শিশু, বর্তমানে যুবক সংসদ সদস্য ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেন, স্মৃতিতে আটকে আছে, বাবা-মার লাশ নিয়ে যাওয়ার পর সিঁড়িতে পড়ে থাকা জমাট বাঁধা রক্ত। বাবা-মার আদর-আলিঙ্গন, হাসি-কান্না কোনো কিছুই আর মনের পর্দায় ভেসে ওঠে না।
শৈশবের স্মৃতি হাতড়ে শেখ ফজলে নূর তাপস আরও বলেন, আমাদের বোঝানোর জন্য বলা হতো, বাবা-মা বিদেশে আছে। তোমরা কেঁদ না, এই তো চলে আসবে। কিছুদিন পরই চলে আসবে- এমনভাবে বোঝানোর চেষ্টা করা হতো।
বেগম আরজু মনির ছেলে বলেন, আগস্ট মাসের প্রথম দিন থেকেই আমাদের বুকের ব্যথা অনেক বেড়ে যায়। আমাদের মনটা কালো ছায়ায় ঢেকে থাকে। তবুও এখন সান্ত্বনা পাই, বিচারটা সম্পন্ন হয়েছে। আমি নিজেও এর সঙ্গে সম্পৃক্ত থাকতে পেরেছি।
মার প্রয়োজন এখনও উপলদ্ধি করেন তাপস। মাকে পাবেননা আর কোনদিন। কিন্তু মা বাবার আদর্শ নিয়েই বাংলাদেশের মানুষের মাঝে তা ছড়িয়ে দিতে চান তাপস।
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা


