ঢাকা, শনিবার ২১, মার্চ ২০২৬ ২২:৫৩:৫৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল ঈদের দিন ফাঁকা রাজধানী, নিস্তব্ধতায় ভিন্ন এক ঢাকা জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করলেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনা’য় জনতার ঢল চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন নারীদের জন্য রাজধানীর কোথায় কখন ঈদ জামাত আজ ঈদুল ফিতর, দেশজুড়ে আনন্দ-উৎসব

শোয়েব আখতারের মায়ের মৃত্যু

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৫০ এএম, ২৬ ডিসেম্বর ২০২১ রবিবার

ফাইল ছবি

ফাইল ছবি

পাকিস্তানের সাবেক গতিতারকা শোয়েব আখতারের মা মারা গেছেন। রোববার ভোররাতে মা হারানোর দুঃসংবাদ জানিয়েছেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে শোয়েব লিখেছেন, 'আমার মা, আমার সবকিছু। আল্লাহর ইচ্ছায় বেহেশতের উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন।'

পাকিস্তানি সংবাদমাধ্যম 'জি নিউজ'-এর তথ্যমতে, শনিবার রাতে হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালে নেয়া হয় শোয়েবের মা হামিদা আওয়ানকে। তবে সেখান থেকে আর ফেরানো হয়নি। শোয়েব আখতার জানিয়েছেন, আজ আসরের পরই ইসলামাবাদে তার মায়ের জানাজা অনুষ্ঠিত হবে।

ক্রিকেট ইতিহাসের সবচেয়ে দ্রুতগতির এবং অন্যতম বিধ্বংসী বোলার হিসেবে পরিচিত শোয়েব। আন্তজার্তিক ক্রিকেটে সবচেয়ে দ্রুতগতির ডেলিভারিটির মালিক এখনও তিনি। পাকিস্তানের এই স্পিডস্টার ২০০২ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ঘণ্টায় ১৬১ কিলোমিটার গতিতে বল করেছিলেন।