শ্যেন ওয়ার্নের শেষকৃত্য ৩০ মার্চ
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৪৭ এএম, ১০ মার্চ ২০২২ বৃহস্পতিবার
ফাইল ছবি
অস্ট্রেলিয়ার কিংবদন্তী স্পিনার শ্যেন ওয়ার্নের শেষকৃত্য অনুষ্ঠিত হবে আগামী ৩০ মার্চ। রাষ্ট্রীয়ভাবে ওই দিন সন্ধ্যায় ‘আইকনিক’ মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) লেগ-স্পিনারকে শেষ বিদায় জানানো হবে।
বুধবার ভিক্টোরিয়া রাজ্য সরকারের পক্ষ থেকে এ কথা জানানো হয়েছে।
গত শুক্রবার থাইল্যান্ডে কোহ সামুই দ্বীপের একটি ভিলাতে ছুটিতে কাটাতে গিয়ে আকস্মিক মৃত্যু ঘটে ওয়ার্নের। ময়নাতদন্ত শেষে পরে জানানো হয়, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ৫২ বছর বয়সে মারা যান ওয়ার্ন।
এক বিবৃতিতে ভিক্টোরিয়া সরকার জানায়, রাষ্ট্রীয়ভাবে কিংবদন্তি লেগ-স্পিনারের শেষকৃত্য মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে। জনসাধারণের জন্য অনুষ্ঠানটি উন্মুক্ত থাকবে।
আরো বলা হয়, ‘ওয়ার্ন ‘শুধু একটি ক্রিকেট প্রজন্মকে অনুপ্রাণিত করেননি, তিনি এটিকে সংজ্ঞায়িত করেছেন।’ শেষকৃত্য অনুষ্ঠানের বিষয়ে পরবর্তীতে বিশদভাবে জানানো হবে।
ভিক্টোরিয়া প্রধান ড্যানিয়েল এন্ড্রুস বলেন, ‘ওয়ার্নকে বিদায় জানানোর জন্য ‘জি’ এর চেয়ে উপযুক্ত জায়গা বিশ্বে আর কোথাও নেই।’
বিবৃতিতে তিনি বলেন, ‘ভিক্টোরিয়ার জনগণ ৩০ মার্চ সন্ধ্যায় এমসিজিতে একটি স্মারক অনুষ্ঠানে ওয়ার্নকে শেষ শ্রদ্ধা জানাবে।’
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- নতুন লুকে অভিনেত্রী সাদিয়া আয়মান, ভক্তদের ব্যাপক উচ্ছাস
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- রাতের মধ্যে ঢাকাসহ ১৭ অঞ্চলে ঝড়ের আভাস
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী











