শ্রীলংকার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৪:১৩ পিএম, ৩১ আগস্ট ২০২৩ বৃহস্পতিবার
বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান ও শ্রীলংকা অধিনায়ক দাসুন শানাকা
এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলংকার বিপক্ষে পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিং বেছে নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক সসাকিব আল হাসান।
আজ বৃহস্পতিবার ম্যাচে বাংলাদেশের হয়ে ওয়ানডে অভিষেক হচ্ছে তানজিদ তামিমের। ওয়ানডেতে বাংলাদেশের ১৪৩তম খেলোয়াড় হিসেবে অভিষেক হচ্ছে তামিমের। লিষ্ট ‘এ’ ক্রিকেটে ৪৬ ম্যাচে ৩টি সেঞ্চুরি ও ৭টি হাফ-সেঞ্চুরিতে ২৮ দশমিক ৮৮ গড়ে ১২৭১ রান করেছেন তিনি।
তিন পেসারের সাথে সমান তিন স্পিনার নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ। পেস বিভাগে আছেন- তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান। অধিনায়ক সাকিব আল হাসানের সাথে স্পিনে থাকছেন মেহেদি হাসান মিরাজ ও মাহেদি হাসান।
প্রায় আড়াই বছর পর ওয়ানডে খেলার সুযোগ পেলেন মাহেদি। সর্বশেষ ২০২১ সালের মার্চে ওয়েলিংটনে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে খেলেছিলেন তিনি। এখন পর্যন্ত ৩ ওয়ানডেতে ২৪ রান ও ২ উইকেট শিকার করেছেন মাহেদি। গেল বছরের সেপ্টেম্বরে দেশের হয়ে সর্বশেষ টি-টোয়েন্টি ফরম্যাটে খেলেন মাহেদি।
এদিকে, ছয় ব্যাটার-দুই অলরাউন্ডার ও তিন বোলার নিয়ে একাদশ সাজিয়েছে এশিয়া কাপের বর্তমান চ্যাম্পিয়ন শ্রীলংকা।
এখন পর্যন্ত ওয়ানডে ফরম্যাটে ৫১ বার মুখোমুখি হয়েছে এই দু’দল। এরমধ্যে শ্রীলংকার জয় ৪০টিতে এবং বাংলাদেশ জয় পেয়েছে ৯ ম্যাচে। বাকী দুই ম্যাচ পরিত্যক্ত হয়।
বাংলাদেশ একাদশ : সাকিব আল হাসান (অধিনায়ক), মোহাম্মদ নাইম, তানজিদ তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মেহেদি হাসান, মাহেদি হাসান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।
শ্রীলংকা একাদশ : দাসুন শানাকা (অধিনায়ক), পাথুম নিশাঙ্কা, দিমুথ করুণারত্নে, কুসল মেন্ডিস, সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালঙ্কা, ধনাঞ্জয়া ডি সিলভা, দুনিথ ওয়েলালাগে, মহেশ থিকশানা, কাসুন রাজিথা ও মাথিশা পাথিরানা।
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে











