শ্রীলঙ্কাকে হারিয়ে পাঁচে আফগানরা, সেমির স্বপ্ন চোখে
খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:০১ পিএম, ৩০ অক্টোবর ২০২৩ সোমবার
আফগানিস্তানের ক্রিকেটারদের উচ্ছ্বাস। ছবি: পিটিআই।
বিশ্বকাপে একের পর এক বড় দলকে হারিয়েই চলেছে আফগানিস্তান। আজ সোমবার পুণেতে তারা ৭ উইকেটে হারিয়ে দিল শ্রীলঙ্কাকে। এই বিশ্বকাপেই আগে ইংল্যান্ড এবং পাকিস্তানকে হারিয়েছে তারা। আজ রশিদ খানদের শিকার শ্রীলঙ্কা।
বিশ্বকাপে এই নিয়ে তিনটি ম্যাচে জিতল আফগানিস্তান। এত ভালো বিশ্বকাপ আগে কখনও যায়নি তাদের। জয়ের ফলে পয়েন্ট তালিকায় পাঁচে উঠে এল আফগানিস্তান। ৬ ম্যাচে তাদের ৬ পয়েন্ট। সমসংখ্যক ম্যাচে ৪ পয়েন্টে আটকে থাকায় শ্রীলঙ্কার শেষ চারে যাওয়ার সম্ভাবনা কমল।
যে ক’টি ম্যাচে আফগানিস্তান জিতেছে, তার প্রতিটিতেই দলগত অবদান দেখা গিয়েছে। পাকিস্তান ম্যাচে প্রথম চার ব্যাটারের বড় ইনিংস দেখা গিয়েছিল। ইংল্যান্ড ম্যাচে ভালো খেলেছিলেন দুই ওপেনার। এদিন এক ওপেনার রহমানুল্লা গুরবাজ় শূন্য রানে আউট হলেও, পরের দিকে ব্যাটারেরা ভালো ইনিংস খেলে দলকে জিতিয়ে দিলেন। বল হাতে ভালো পারফর্ম করেছেন ফজলহক ফারুকি।
টসে জিতে আগে বল করার সিদ্ধান্ত নিয়েছিল আফগানিস্তান। শ্রীলঙ্কার কোনও ব্যাটারই দীর্ঘক্ষণ ক্রিজে থেকে বড় রান করতে পারেননি। দলের ২২ রানের মাথায় ফেরেন দিমুত করুণারত্নে (১৫)। দ্বিতীয় উইকেটে ৬২ রানের জুটি বাঁধেন পথুম নিসঙ্ক এবং কুশল মেন্ডিস। দু’জনেই ক্রিজে থিতু হয়ে গিয়েও উইকেট দিয়ে দেন। নিসঙ্ক ফেরেন ৪৬ রানে। মেন্ডিস আউট হন ৩৯ রানে। দলের নির্ভরযোগ্য ব্যাটার সাদিরা সমরবিক্রমও (৩৬) দলকে বিপদ থেকে উদ্ধার করতে পারেননি। পরের দিকে অ্যাঞ্জেলো ম্যাথেউজ় (২৩) এবং মাহিশ থিকশানার (২৯) ইনিংসে ভর করে আড়াইশোর কাছাকাছি পৌঁছয় শ্রীলঙ্কা। ফারুকি ১০ ওভারে ৩৪ রানে ৪ উইকেট নেন।
এই রান আফগান ব্যাটারদের চ্যালেঞ্জ জানানোর জন্যে উপযুক্ত ছিল না। বিশেষত যেখানে তাদের দুই ওপেনারই ফর্মে। তবে এ দিন প্রথম ওভারেই দিলশান মদুশঙ্ক দুরন্ত বলে ফিরিয়ে দেন গুরবাজকে। ব্যস্, ওই এক বারই আফগানিস্তানকে চাপে ফেলেছিলেন শ্রীলঙ্কার বোলারেরা। আফগানিস্তানের হয়ে অর্ধশতরান করলেন রহমত শাহ (৬২), হাসমাতুল্লা শাহিদি (অপরাজিত ৫৮) এবং আজমাতুল্লা ওমরজাই (অপরাজিত ৭৩)।
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি