সংবাদের প্রতি মানুষের আস্থা কমছে: রয়টার্স
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:১৬ এএম, ১৬ জুন ২০২২ বৃহস্পতিবার
প্রতীকী ছবি
সংবাদের প্রতি মানুষের আস্থা যাচ্ছে কমে। বেছে বেছে গুরুত্বপূর্ণ সংবাদ এড়িয়ে যাওয়া মানুষের সংখ্যা বাড়ছে। রিডাররা প্রায়ই পত্রিকায় নানা সংবাদ এড়িয়ে যান। এক সমীক্ষায় এমন চিত্র উঠে এসেছে।
রয়টার্স ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব জার্নালিজম বার্ষিক ডিজিটাল নিউজ রিপোর্টের করা জরিপ প্রতিবেদনে বলা হয়েছে, করোনাভাইরাস মহামারী, ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন এবং জীবনযাত্রার ব্যয় সংকটের মতো গুরুত্বপূর্ণ সংবাদ প্রতিবেদন বেছে বেছে এড়িয়ে যাওয়া মানুষের সংখ্যা বাড়ছে।
জরিপে অংশ নেওয়া অধিকাংশ মানুষই সংবাদ পড়ে থাকেন। তাদের ৩৮ শতাংশ বলেছেন, প্রায়ই কিংবা কোনো কোনো সময় তারা সংবাদ এড়িয়ে যান। ২০১৭ সালে এ ধরনের মানুষের সংখ্যা ছিল ২৯ শতাংশ। বিশেষ করে ৩৫ বছরের কম বয়সী প্রায় ৩৬ শতাংশই বলেছেন, সংবাদ তাদের মানসিক অবস্থা দুর্বল করে।
সংবাদের প্রতি মানুষের আস্থাও কমছে। যুক্তরাষ্ট্রে সংবাদের প্রতি সবচেয়ে কমসংখ্যক মানুষ আস্থা রাখেন। গড়ে ৪২ শতাংশ মানুষ বলেছেন, অধিকাংশ সময়ই তারা অধিকাংশ সংবাদে আস্থা রাখেন। সমীক্ষা চালানো দেশগুলোর প্রায় অর্ধেকেই এই সংখ্যা কমেছে। কেবল সাতটি দেশে বেড়েছে।
প্রতিবেদনে রয়টার্স ইনস্টিটিউটের পরিচালক রাসমুস ক্লেইস নিয়েলসেন লিখেছেন, অধিকাংশ মানুষ মনে করেন, সংবাদমাধ্যম অযৌক্তিক রাজনৈতিক প্রভাব খাটায়।
কেবল স্বল্পসংখ্যক মনে করেন, সংবাদ সংগঠনগুলো নিজেদের বাণিজ্যিক স্বার্থের চেয়ে সমাজের জন্য সবচেয়ে যেটা ভালো, তার ওপর জোর দিয়ে থাকে।
মোট ৪৬টি ভোক্তা অঞ্চলে ৯৩ হাজার ৪৩২ জনের ওপর এই জরিপ চালানো হয়। প্রতিবেদনে বলা হয়, টিকটকের মতো বিভিন্ন প্ল্যাটফরমের মাধ্যমে মূল সংবাদে যাওয়া তরুণ পাঠকের সংখ্যা বাড়ছে। তবে নামি সংবাদমাধ্যমগুলোর সঙ্গে তাদের সম্পর্ক দুর্বল।
প্রতি সপ্তাহে ১৮-২৪ বছর বয়সী পাঠকদের ৭৮ শতাংশই বিভিন্ন গণমাধ্যমের সংবাদ জড়ো করে প্রকাশ করা ওয়েবসাইট বা প্রোগ্রাম, সার্চইঞ্জিন এবং সামাজিক যোগাযোগমাধ্যম হয়ে সংবাদ পড়ে থাকেন।
একই বয়সের ৪০ শতাংশই টিকটক ব্যবহার করেন। তাদের ১৫ শতাংশ বলেছেন, সংবাদ খুঁজে পেতে, আলোচনা করতে এবং শেয়ার করতে তারা টিকটক ব্যবহার করেন।
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ঢাকায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়
- অভিনেত্রী কাজলের ভিডিও ফাঁস
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি
- বর্ষায় পাটশাক খেলে মিলবে ৬ স্বাস্থ্য উপকারিতা
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- অপারেশন সিঁদুরে পাকিস্তান ব্যর্থ হয়েছিল, দাবি ইমরান খানের বোনের
- ভারী বৃষ্টিপাত নিয়ে আবহাওয়া অফিসের সতর্কবার্তা
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
- সরকারি ব্যবস্থাপনায় হজের দুই প্যাকেজ ঘোষণা
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি
- জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- বর্ষায় পাটশাক খেলে মিলবে ৬ স্বাস্থ্য উপকারিতা
- মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: ট্রমা কাটেনি, নিঃস্ব অনেক পরিবার
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ঢাকায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- মহাকবি কায়কোবাদের ৭৫তম মৃত্যুবার্ষিকী আজ



