সংসদে সংরক্ষিত নারী আসন ১৫০টি করার দাবি
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৩৮ এএম, ৪ সেপ্টেম্বর ২০২৫ বৃহস্পতিবার
ছবি: সংগৃহীত
রাজধানীতে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে বুধবার (৩ সেপ্টেম্বর) নারী নেত্রীরা জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসন বাড়িয়ে ১৫০ করার দাবি তুলেছেন। একইসঙ্গে এসব আসনে সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচন চালুরও আহ্বান জানিয়েছেন তারা।
বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ফওজিয়া মোসলেম বলেন, ‘সংসদে নারীর কার্যকর প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হলে সংরক্ষিত আসনের সংখ্যা বাড়াতে হবে।’ তিনি জানান, বর্তমানে রাজনৈতিক দলগুলোই ৫০টি সংরক্ষিত আসনে প্রার্থী মনোনয়ন দেয়। এতে নারীরা কেবল দলীয় প্রার্থী হিসেবে সীমাবদ্ধ হয়ে পড়েন এবং তাদের কার্যকর ভূমিকা রাখার সুযোগ কমে যায়।
ফওজিয়া মোসলেম আরও বলেন, সাধারণ আসনের পাশাপাশি সংরক্ষিত আসনের কমপক্ষে এক-তৃতীয়াংশ সরাসরি ভোটে নির্বাচিত হওয়া উচিত।
গোলটেবিলে অংশ নিয়ে নিজেরা করি সমন্বয়ক খুশি কবির বলেন, নারীদের জাতীয় উন্নয়ন কর্মকাণ্ডে যুক্ত করতে হলে সংসদে তাদের অবস্থান আরও শক্তিশালী করতে হবে। তিনি বলেন, ‘কমপক্ষে এক-তৃতীয়াংশ নারী সদস্য সরাসরি নির্বাচিত হলে নারীর অধিকার ও মানবাধিকার রক্ষা অনেক বেশি শক্তিশালী হবে।’
আলোচনায় বেশ কয়েকটি প্রস্তাব উঠে আসে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো সংসদে আসনের সংখ্যা বাড়িয়ে ৪৫০ করা, যেখানে সাধারণ আসন থাকবে ৩০০টি এবং সংরক্ষিত নারী আসন হবে ১৫০টি। আরও প্রস্তাব করা হয়, দুটি সাধারণ আসন মিলিয়ে একটি সংরক্ষিত নারী আসন নির্ধারণ করা এবং নারীদের সরাসরি জনভোটে নির্বাচিত করা। এতে গণতান্ত্রিক অংশগ্রহণ বাড়বে বলে মত দেন বক্তারা।
এছাড়া প্রস্তাব দেওয়া হয়, সর্বোচ্চ দুই বা তিন মেয়াদ পর্যন্ত এ ব্যবস্থা চালু রাখা যেতে পারে। এতে নারীরা নিজেদের নির্বাচনী এলাকা তৈরি করার সুযোগ পাবেন।
অনুষ্ঠানে সাবেক বিএনপি সংসদ সদস্য নিলুফার চৌধুরী মনি, জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শামীম হায়দার পাটোয়ারী, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স এবং বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
- আদালতের রায়ে আফ্রিকার নতুন চ্যাম্পিয়ন মরক্কো
- কে-শফি বেকারির ‘সারা লাচ্ছা সেমাই’, স্বাদে অনন্য, দামে কম
- ঈদ কেনাকাটায় জমজমাট ‘দেশী দশ’, ভিড় ক্রেতাদের
- মেরিলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন পূজা চেরি
- বিরল সাদা বাঘের জন্ম, মিরপুর চিড়িয়াখানায় আনন্দের ছোঁয়া
- হরমুজ প্রণালিতে জাহাজ পাঠাতে মিত্রদের ‘না’, হতাশ ট্রাম্প
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া
- মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ, ধীরগতিতে চলছে গাড়ি
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- বগুড়ার শেরপুরে মাইক্রোবাস উল্টে নিহত ৩
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- আনন্দ-ভোগান্তি মিলিয়ে রাজধানী ছাড়ছে মানুষ
- ঈদে ফিরতি ট্রেনযাত্রা: ২৮ মার্চের টিকিট বিক্রি শুরু
- লম্বা ছুটিতে নাড়ির টানে বাড়ির পথে ছুটছে মানুষ
- ইউসুফ কনফেকশানীর ইফতার: দামে কম, স্বাদে বেশ
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
- লম্বা ছুটিতে নাড়ির টানে বাড়ির পথে ছুটছে মানুষ
- কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ নিহত ৬
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
- বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, রণক্ষেত্র গ্রিন জোন
- কমলাপুরে ব্যাপক ভিড়, অতিরিক্ত যাত্রী নিয়ে ট্রেন ছাড়ছে
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- জাতির পিতার জন্মদিন আজ
- শেষ সময়ের ঈদ বাজার: গৃহস্থালি পণ্য কিনতে ব্যস্ত ক্রেতারা
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় বেশি ভিড়
- ইউসুফ কনফেকশানীর ইফতার: দামে কম, স্বাদে বেশ
- শিলাবৃষ্টির সম্ভাবনা, পাঁচদিনের পূর্বাভাস জেনে নিন
- রাজধানী ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’
- মধ্যপ্রাচ্য সংকট: শাহজালাল বিমানবন্দরে বাতিল ২৬ ফ্লাইট
- বেশ ফাঁকা রাজধানী: ঈদের ছুটিতে কর্মচাঞ্চল্যহীন ঢাকা











