সঠিক পদক্ষেপের জন্যই অর্থনীতি গতিশীল: প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৪:২৮ পিএম, ৬ অক্টোবর ২০২০ মঙ্গলবার
ছবি: সংগৃহীত
নগদ সহায়তা ও প্রণোদনাসহ সঠিক পদক্ষেপের কারণেই সরকার দেশের অর্থনীতি গতিশীল রাখতে সক্ষম হয়েছে মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন,আমরা খুব সময় মতো পদক্ষেপ নিয়েছিলাম। কত টাকা আছে, না আছে সেটা চিন্তা করিনি। এটাই চিন্তা করেছি এই দুঃসময়ে অর্থনীতির চাকাটা গতিশীল রাখতে হলে আমাদের পদক্ষেপ নিতে হবে। মানুষের হাতে টাকা পৌঁছে দিতে হবে।
সরকারপ্রধান বলেন, সাধারণ মানুষ যারা- আসলে কোনো কাজ না থাকলে তাদের তো জীবন চালানো মুশকিল। তাদেরকেও নগদ অর্থ সাহায্য করা বা বিভিন্ন সেক্টরে যে আমরা টাকা পাঠিয়েছি সেগুলোও খুব কাজে লেগেছে।
মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভার সূচনা বক্তব্যে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সে সভায় অংশ নেন।
প্রধানমন্ত্রী বলেন, কৃষিতে আমরা সরাসরি প্রণোদনা দিলাম। আবার শিল্পসহ অন্যান্য সেক্টরগুলোর জন্য আলাদাভাবে কিন্তু ভাগে ভাগে দিয়েছি। যেমন ক্ষুদ্র ও মাঝারির জন্য আলাদা, বৃহৎ শিল্পের জন্য আলাদা এ রকম প্রত্যেকটা সেক্টরের জন্য আমরা ভাগ ভাগ করে দেয়ার পরে গার্মেন্টস সেক্টরের জন্য বিশেষভাবে দিলাম। এই দেয়ার কারণেই অর্থনীতিটাকে গতিশীল রাখতে সক্ষম হয়েছি।
সরকারপ্রধান আরও বলেন, ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে আমরা যে প্রণোদনা দিয়েছি- তাতেই কিন্তু তারা ঘুরে দাঁড়াতে পেরেছে। আবার ব্যবসায় ফিরে আসতে পারছে। এমন কোনো সেক্টর নেই যাদেরকে আমরা সাহায্য দেইনি।
বঙ্গবন্ধুকন্যা বলেন, যারা বিত্তশালী, বড়লোক তাদেরকে সেভাবে আমরা দিইনি। যারা ব্যবসার সঙ্গে জড়িত তাদের কাছে পৌঁছাতে পেরেছি এবং সময় মতো আমরা যে টাকাটা দিলাম, নগদ এবং প্রণোদনা দিলাম এটাতেই কিন্তু তারা ব্যবসাটাকে ধরে রাখতে সক্ষম হয়েছে। যারা লেবার তাদেরও কাজ করবার আগ্রহ ছিল, তারাও কাজ করছে।
কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, কৃষিকে গুরুত্ব দিতে হবে। কৃষি আমাদের ধরে রাখতে হবে এবং খাদ্য উৎপাদন বাড়াতে হবে। মানুষের যাতে খাবারে কষ্ট না হয়, সেটা আমরা কিন্তু ধরে রেখেছি।
-জেডসি
- শুভ জন্মদিন কমরেড ক্লারা জেটকিন
- হামে আরো ৭ শিশুর প্রাণহানি, আক্রান্ত ১০৩১
- বিশ্বে ১০ লাখ নতুন ধনকুবের
- গুগল ম্যাপসে খাবার অর্ডার করা যাবে
- স্ট্রোক নাকি সাধারণ জ্ঞান হারানো, বুঝবেন যেভাবে
- মহিলা বিষয়ক অধিদফতরে ৭৩১ জনের বিশাল নিয়োগ
- ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ
- র্যাগিংয়ে জাবিতে ১২ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার
- দেশের ৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া-বজ্রবৃষ্টির সতর্কতা
- ঢাকার বাতাস আজ ‘সহনীয়’, বায়ু দূষণের শীর্ষে নয়া দিল্লি
- অসুস্থ শবনম মুশতারীর খোঁজ নিলেন মন্ত্রী-প্রতিমন্ত্রী
- আয়াতুল্লাহ খামেনির জানাজা সম্পন্ন, জনসমুদ্র গ্র্যান্ড মোসাল্লা
- সিঁড়ি থেকে পড়ে শিশুর মৃত্যু
- জুলাই আন্দোলন নিয়ে মন্তব্যে ছয়জনের বিরুদ্ধে জিডি
- আজ আমির খানের বিয়ে, অতিথি দুই প্রাক্তন স্ত্রী
- ছোট গল্প: নিঃ শ ব্দ ছা দে র কা ন্না
- মেসিদের সামনে রূপকথার কেপ ভার্দে
- কেপ ভার্দের কঠিন পরীক্ষায় পাস করে শেষ ষোলোয় আর্জেন্টিনা
- ইউরোপে ভয়াবহ তাপপ্রবাহে তিন দেশে মৃত্যু ৩৭০০
- শেষ ষোলোয় কবে কখন কে কার মুখোমুখি
- বর্ষার আগেই আড়িয়াল খাঁ নদীতে ভাঙন, আতঙ্কে সাধারণ মানুষ
- হামে আরও ২ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৩৩
- ঘানাকে হারিয়ে শেষ ষোলোতে কলম্বিয়া
- দেশজুড়ে টানা ৫ দিন ভারি বৃষ্টির আভাস
- আয়াতুল্লাহ খামেনির প্রতি সর্বসাধারণের আনুষ্ঠানিক শ্রদ্ধা শুরু
- অতিরিক্ত কফি পান কি ডিহাইড্রেশনের কারণ হতে পারে?
- শাওন, মাহিসহ তিনজনের বিরুদ্ধে থানায় অভিযোগ
- ভাতা ও শিক্ষা উপবৃত্তির জন্য আবেদন শুরুর তারিখ ঘোষণা
- জুলাই শহীদ স্মরণসভায় প্রধানমন্ত্রী
- বৈশাখী টেলিভিশনে `ক্যাম্পাস অ্যাম্বাসেডর` হওয়ার সুযোগ











