সন্তান প্রসবের কয়েক ঘণ্টার মধ্যেই পরীক্ষা কেন্দ্রে প্রসূতি
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:০০ এএম, ২৩ নভেম্বর ২০২১ মঙ্গলবার
ফাইল ছবি
সন্তান প্রসবের পরও পরীক্ষায় অংশ নিয়ে তাক লাগিয়ে দিয়েছেন বরিশালের বানারীপাড়ার এক এসএসসি পরীক্ষার্থী।
রোববার (২২ নভেম্বর) ছিলো এবারের এসএসসি পরীক্ষার শেষ দিন। এইদিন ভোরে প্রসব বেদনা শুরু হলে পরীক্ষার্থীকে জরুরী ভিত্তিতে চাখার ১০ শয্যার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। স্বাভাবিক ভাবেই সকাল ৭টা থেকে সাড়ে ৭টার মধ্যে সন্তান প্রসব করেন তিনি।
পরীক্ষার মাত্র কয়েক ঘণ্টা পূর্বে সন্তান প্রসব করলেও ওইদিনের পরীক্ষা দেওয়া থেকে তাকে বিরত রাখা যায়নি। নবজাতককে হাসপাতালে রেখেই তিনি সকাল ১০টায় পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হন। শেষ পরীক্ষায় অংশ নিয়ে তিনি সবাইকে অবাক করে দেন।
পরীক্ষার্থীর বাবা জানান, ছেলে সন্তান প্রসবের এক ঘণ্টা পরই তার মেয়ে শারীরিকভাবে সুস্থ দাবি করে তার শেষ এসএসসি পরীক্ষা দেয়ার জন্য ব্যাকুল হয়ে পড়েন। তাই তাকে যথাসময়ে পরীক্ষা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। তার মেয়েটি ছোট বেলা থেকেই লেখাপড়ায় ভাল বলে জানান বাবা।
চাখার এসএসসি পরীক্ষা কেন্দ্রের সচিব মোঃ জিয়াউল হাসান বলেন, পরীক্ষার প্রতি ওর আগ্রহ দেখে আমি অভিভূত। সে স্বাভাবিকভাবে ঠিক সময়ই পরীক্ষায় অংশগ্রহণ করেছে।
চাখার ওয়াজেদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলী আজিম জানান, মেয়েটি মেধাবী। তার পারিবারিক আর্থিক অবস্থা স্বচ্ছল নয়। নবম শ্রেণিতে পড়া অবস্থায় বিয়ে হয়। তার হাসবেন্ড বর্তমানে ঢাকায় একটি ওষুধ কোম্পানিতে কাজ করছে।
সন্তান প্রসবের কয়েক ঘণ্টার মধ্যেই কেন্দ্রে গিয়ে পরীক্ষায় অংশ নেওয়ায় স্থানীয়ভাবে চাঞ্চল্যের সিষ্টি হয়েছে। পরীক্ষার্থীর শ্বশুরবাড়িতে তাদের ছেলে সন্তান দেখার জন্য ওই এলাকার লোকজন ভিড় জমাচ্ছে।
- মহান স্বাধীনতা দিবস আজ
- ২৫ মার্চের কাল রাত: রক্তে লেখা এক ইতিহাস
- শাহজালালে মধ্যপ্রাচ্যগামী ৭৭৫ ফ্লাইট বাতিল
- ইতিহাস, স্থাপত্য ও স্মৃতির প্রতীক ইন্ডিয়া গেট
- ২৬৪ কর্মকর্তা পেলেন সিনিয়র সহকারী সচিবের পদোন্নতি
- অ্যাপোলো মর্গে বকুল হায়দারের লাশ, বকেয়া ২৬ লাখ রূপি
- গণহত্যা দিবসে ১ মিনিট প্রতীকী ব্ল্যাক-আউট হবে না
- ভারতে দ্বিতীয় দফায় তানিয়া বৃষ্টির অস্ত্রোপচার সম্পন্ন
- ১৫ এপ্রিল থেকে প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু
- ঈদ শেষে জমতে শুরু করেছে অফিসপাড়া
- নতুন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল
- জ্বালানি পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিশেষ সভা
- চলে গেলেন `সুপারম্যান` সিনেমার অভিনেত্রী ভ্যালেরি পেরিন
- কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী হাসপাতালে ভর্তি
- ‘প্রতিটি শিশুর স্বাস্থ্যসেবা নিশ্চিতে আমি প্রতিশ্রুতিবদ্ধ’

- ২৫ মার্চের গণহত্যা ছিল একটি সুপরিকল্পিত হত্যাযজ্ঞ: প্রধানমন্ত্রী
- অ্যাপোলো মর্গে বকুল হায়দারের লাশ, বকেয়া ২৬ লাখ রূপি
- ইতিহাস, স্থাপত্য ও স্মৃতির প্রতীক ইন্ডিয়া গেট
- ১৫ এপ্রিল থেকে প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু
- কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী হাসপাতালে ভর্তি
- নতুন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল
- স্বাধীনতা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন
- ২৬৪ কর্মকর্তা পেলেন সিনিয়র সহকারী সচিবের পদোন্নতি
- ঈদ শেষে জমতে শুরু করেছে অফিসপাড়া
- শাহজালালে মধ্যপ্রাচ্যগামী ৭৭৫ ফ্লাইট বাতিল