সন্ধ্যার পর চা খান? পিছু নিতে পারে একাধিক অসুখ
লাইফস্টাইল ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:২৮ পিএম, ২৪ জুন ২০২৪ সোমবার
সংগৃহীত ছবি
চা পানের অভ্যাস কমবেশি সবারই আছে। কেউ কেউ তো সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত চা খান। এই ভুলটা করেন না বলেই তাদের পিছু নিতে পারে একাধিক অসুখ। আর সেই তালিকায় গ্যাস, অ্যাসিডিটি, বমি-বমি ভাব থেকে শুরু করে দুশ্চিন্ত, উৎকণ্ঠার মতো সমস্যাও রয়েছে। জানুন সন্ধ্যার পর চা খেলে কী কী অসুখের ফাঁদে পড়তে পারেন।
বাড়বে দুশ্চিন্তা
এমনিতেই আমাদের জীবনে চিন্তার শেষ নেই। তার উপর যদি সারাদিনে একাধিক চায়ের কাপে চুমুক দেন, তাতে মনের পরিস্থিতি আরও খারাপ দিকে যাবে বলেই জানাচ্ছেন বিশেষজ্ঞরা। বিশেষ করে, রাতের বেলায় চা খেলে মনের হাল বিগড়ে যাওয়ার আশঙ্কা বাড়ে।
আসলে আমাদের অতি প্রিয় চায়ে রয়েছে ক্যাফিনের ভাণ্ডার। আর এই উপাদানের কারসাজিতেই পিছু নিতে পারে উৎকণ্ঠা, দুশ্চিন্তার মতো সমস্যা। তাই সারাদিনে মোটামুটি ২ থেকে ৩ কাপ চায়ের মধ্যেই নিজেকে আটকে রাখুন। আর রাতের বেলায় এড়িয়ে চলুন এই পানীয়। আশা করছি, তাতেই উপকার মিলবে হাতেনাতে।
ঘুমের হবে দফারফা
ঘুমের মধ্যে আমাদের শরীর নিজেকে পরবর্তী যুদ্ধের জন্য মানসিক এবং শারীরিকভাবে তৈরি করে। তাই কর্মচঞ্চল জীবন কাটাতে চাইলে রাতে শান্তিতে ঘুমাতে হবে। তবে মুশকিল হল, আপনার যদি রোজ রাতে চা খাওয়ার অভ্যাস থাকে, তাহলে কিন্তু ঘুমের বারোটা বাজলেও বাজতে পারে। কারণ, এই পানীয়ে উপস্থিত ট্যানিন ঘুমে সাহায্যকারী মেলাটোনিন হরমোন ক্ষরণে বাধা দেয়। ফলে ঠিকমতো ঘুম হয় না। তাই শান্তিতে নিদ্রা যেতে চাইলে রাতে চা খাওয়ার লোভ সামলে নিন।
হতে পারে বমি বমি ভাব
চায়ে রয়েছে ট্যানিন নামক একটি উপাদান। আর এই উপাদান হজমের গোলযোগের কারণ হতে পারে। যার ফলে সঙ্গী হতে পারে বমি বমি ভাবের মতো সমস্যা। এমনকি পিছু নিতে পারে গ্যাস, অ্যাসিডিটি, পেট ব্যথা। তাই সারাদিনে অহেতুক আর কাপের পর কাপ চা খাবেন না। বিশেষত, সন্ধে নামার পর কোনও মতেই এই পানীয়ে ঠোঁট ছোঁয়ানো উচিত হবে না। আশা করছি, এই নিয়মটা মেনে চললেই পেট থাকবে সুস্থ-সবল। একাধিক রোগও থাকবে দূরে।
ক্যাফিন মাথা ব্যথারও কারণ হতে পারে
সারাদিন মনোযোগ সহকারে কাজ করার পর মাথা ধরা স্বাভাবিক। আর এমন পরিস্থিতিতে অনেকেই এক কাপ কড়া চা খাওয়ার পক্ষপাতি। তাতেই ব্যথা উবে যায় বলে দাবি করেন তারা। তবে সত্যি বলতে, সারাদিন একধিকবার চা খেলে কিন্তু এই উপকার মেলে না। উল্টে এতে মজুত ক্যাফিনের কারসাজিতে পিছু নিতে শুরু করে মাথা ব্যথা। তাই চেষ্টা করুন রাতে চা খাওয়ার অভ্যাসে লাগাম পরাতে। তাতেই হাতেনাতে উপকার মিলবে বলে জানালেন বিশেষজ্ঞরা।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০






