সব উপজেলায় যথাসময়ে বই পৌঁছে যাবে : শিক্ষামন্ত্রী
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৬:৩৪ পিএম, ২৫ আগস্ট ২০২৩ শুক্রবার
ছবি : সংগৃহীত
চলতি বছর কাগজ কিংবা বিদ্যুতের কোনো সংকট নেই। এ কারণে নতুন বছর সব উপজেলায় যথাসময়ে বই পৌঁছে যাবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
শুক্রবার (২৫ আগস্ট) দুপুরে চাঁদপুর সার্কিট হাউজে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, ‘এরই মধ্যে প্রাথমিকের টেন্ডার কাজ শেষ হয়েছে। মাধ্যমিকের টেন্ডারের কাজ চলছে। একের পর এক কাজগুলো যাচ্ছে আর অনুমোদন হয়ে আসছে। খুব শিগগির সবগুলোর টেন্ডার কাজ শেষ হবে এবং এক তারিখ (১ জানুয়ারি) আমরা বই উৎসব করতে পারব।’
সামনে জাতীয় সংসদ নির্বাচন এবং আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ে দ্বন্দ্ব রয়েছে। এসব বিষয়ে আওয়ামী লীগ কী ধরনের উদ্যোগ নিয়েছে কিংবা নেবে কি না এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘এ প্রতিকূলতা মূলত আছে সব জায়গায়। আওয়ামী লীগ একটি বড় দল। সাফল্যের সঙ্গে একটানা গত প্রায় ১৫ বছর প্রধামন্ত্রী শেখ হাসিনা দেশ পরিচালনা করে আসছেন। তার নেতৃত্বে দেশকে উন্নয়নের মহাসড়কে নেওয়া, মানুষের জীবনযাত্রার মান উন্নত, দেশের মানমর্যাদা বৃদ্ধি, প্রতিটি ক্ষেত্রে আমরা যে উন্নত হয়েছি এবং আমরা একটি উন্নত বিশ্বে যাওয়ার স্বপ্ন দেখছি; এখন আমাদের উন্নত দেশ গঠনের সবধরনের সক্ষমতা তৈরি হয়েছে।’
দীপু মনি বলেন, ‘তৃণমূল পর্যায় থেকে আমাদের যে সংগঠন, তা খুবই শক্তিশালী। কারণ আওয়ামী লীগের প্রাণ তৃণমূল। সামনে জাতীয় সংসদ নির্বাচন। আওয়ামী লীগ একটি বড় দল। সেই বড় দলে অনেক যোগ্য প্রার্থী আছে। যে কারণে স্বাভাবিকভাবেই রাজনৈতিক প্রতিযোগিতা থাকবে। সেক্ষেত্রে সুস্থ প্রতিযোগিতা থাকা উচিত। কোথাও কোথাও সেটা দ্বন্দ্বের সৃষ্টি করে। এটি সারা পৃথিবী ও সব রাজনৈতিক দলেই থাকে। কিন্তু সেটি যেন আমাদের রাজনৈতিক কর্মকাণ্ডকে কিংবা নির্বাচনের ফলাফলকে কোনোভাবে নেতিবাচক প্রভাব ফেলতে না পারে।’
দ্বন্ধ নিরসনে কেন্দ্রীয়ভাবে কমিটি করে দেওয়া হয়েছে শিক্ষামন্ত্রী বলেন, এ কমিটি বিভাগ এবং প্রয়োজনে জেলা থেকে উপজেলা পর্যায়ে দ্বন্দ্ব নিরসনে কাজ করছে। সারাদেশেই এ কাজ চলমান।’
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল, ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম রোমান, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মাসুদা নুর খানসহ অনেকে।
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র
- লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি
- পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরের পথে প্রধানমন্ত্রী
- শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ
- পূজায় প্রেক্ষাগৃহে তিন নায়িকার লড়াই
- পূজা দেখতে বেরিয়ে আর বাড়ি ফেরা হলো না দুই ভাই-বোনের
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, দূষণের শীর্ষে লাহোর
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস











