সরকারি হলো ১২ কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:২৯ এএম, ২৩ ডিসেম্বর ২০২৫ মঙ্গলবার
ছবি: সংগৃহীত
সরকারিকরণ হওয়ায় বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অনুমোদনপ্রাপ্ত ১২টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের নাম পরিবর্তনের অনুমতি দেওয়া হয়েছে। বোর্ডের চেয়ারম্যানের অনুমোদনক্রমে এসব প্রতিষ্ঠান এখন সংশোধিত ও পরিবর্তিত নামে এসএসসি (ভোকেশনাল) শিক্ষাক্রম পরিচালনা করতে পারবে।
সোমবার (২২ ডিসেম্বর) বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের পরিদর্শক প্রকৌশলী বি এম ইসলাম স্বাক্ষরিত অফিস আদেশে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে। একইসঙ্গে কারিগরি শিক্ষা অধিদপ্তর, বোর্ডের বিভিন্ন শাখা ও কর্মকর্তাদের অনুলিপি পাঠানো হয়েছে। আদেশে সংশোধিত পূর্ণাঙ্গ নাম ব্যবহার করে অফিস আদেশটি বোর্ডের ওয়েবসাইটে প্রকাশের নির্দেশনাও দেওয়া হয়েছে।
আদেশে বলা হয়, বোর্ড অনুমোদনপ্রাপ্ত কিছু শিক্ষাপ্রতিষ্ঠান সরকারিকরণ হওয়ায় তাদের নামের সঙ্গে ‘সরকারি’ যুক্ত করে নতুন নামে নামকরণের আবেদন করা হয়। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে পরিবর্তিত নামে প্রতিষ্ঠানগুলো পরিচালনার অনুমতি দেওয়া হয়েছে। আদেশটি বোর্ডের সব বিভাগ ও শাখায় অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।
অফিস আদেশ অনুযায়ী, দিনাজপুরের পার্বতীপুর উপজেলার বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয় এখন থেকে পার্বতীপুর সরকারি উচ্চ বিদ্যালয় নামে পরিচিত হবে। একইভাবে জামালপুরের সরিষাবাড়ী পাইলট উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয় (স্কুল অ্যান্ড কলেজ) পরিবর্তিত হয়ে হয়েছে সরিষাবাড়ী সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয় (স্কুল অ্যান্ড কলেজ)। যশোরের ঝিকরগাছা এম এল হাই স্কুল এখন ঝিকরগাছা সরকারি এম এল মডেল হাই স্কুল নামে পরিচালিত হবে।
ঝিনাইদহের মহেশপুর পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়, টাঙ্গাইলের ধনবাড়ী নওয়াব ইনস্টিটিউশন, ঘাটাইল গণ-পাইলট উচ্চ বিদ্যালয় এবং কালিহাতি আর এস পাইলট মডেল উচ্চ বিদ্যালয়— এই প্রতিষ্ঠানগুলোও সরকারিকরণের পর ‘সরকারি’ যুক্ত করে সংশোধিত নামে অনুমোদন পেয়েছে। চট্টগ্রামের বাঁশখালী বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয় এখন বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয় নামে চলবে।
এছাড়া চুয়াডাঙ্গার আলমডাংগা বহুমুখী উচ্চ বিদ্যালয় পরিবর্তিত হয়ে আলমডাংগা সরকারি উচ্চ বিদ্যালয় এবং ঝালকাঠীর নলছিটি মার্চেন্টস মাধ্যমিক বিদ্যালয় এখন সরকারি নলছিটি মার্চেন্টস মডেল মাধ্যমিক বিদ্যালয় নামে পরিচালিত হবে।
রাজবাড়ীর বালিয়াকান্দি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় এখন বালিয়াকান্দি সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় এবং গাজীপুরের জাতির পিতা বঙ্গবন্ধু হাই স্কুল এখন চন্দ্রা সরকারি হাই স্কুল নামে পরিচালিত হবে। এসব প্রতিষ্ঠানের ভোকেশনাল কোড অপরিবর্তিত থাকবে।
- সেই বৃদ্ধার ছেলে যুগ্মসচিব আনিসুরকে প্রত্যাহার
- ইউএনজিএ নির্বাচনে জয় ১৭ কোটি বাংলাদেশির: শামা
- নিলামে উঠছে পেলের প্রথম বিশ্বকাপ জার্সি
- মিরপুরের বৃদ্ধার মৃত্যু: তদন্ত কমিটি চেয়ে রিট
- সোনা: পৃথিবীর সবচেয়ে কাঙ্ক্ষিত ধাতুর গল্প
- এবার বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম
- তৃণমূলের সব সাংগঠনিক কমিটি ভেঙে দিলেন মমতা
- হামে প্রাণ গেল আরো ৭ শিশুর, মোট মৃত্যু ৬০০ ছাড়ালো
- সাগরিকার শেষ সময়ের গোলে সাফের ফাইনালে বাংলাদেশ
- এক মামলায় জামিন পেলেন দীপু মনি, ছয়টিতে রুল
- নারীদের টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে নিগার-তৃষ্ণার উন্নতি
- হায় জীবন, মায়ের মরদেহের পাশে পচে যায় মানবিকতা!
- ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে
- নারী-শিশু নির্যাতন প্রতিরোধে শিগগিরই দেশব্যাপী কর্মসূচি
- খানজাহান আলী (রহ:) মাজারের দিঘির কুমিরটি সরিয়ে নেয়া হবে
- ডরোথি হাইট: নাগরিক অধিকার আন্দোলনের ‘গডমাদার’
- কুমিরে টেনে নেয়া শিশু ফাতেমার লাশ উদ্ধার
- ভাঙ্গায় ট্রাকে গাড়ির ধাক্কা, শিশুসহ নিহত ৫
- রামিসা হত্যা মামলায় আজ থেকে সাক্ষ্যগ্রহণ
- রামিসা হত্যা: দোষির সর্বোচ্চ শাস্তির দাবি রামিসার বাবার
- টেনিসে ফিরছেন টেনিস কিংবদন্তি সেরেনা
- সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে পেন্টাগন
- মধ্যপ্রাচ্য উত্তেজনায় আবারও কমল স্বর্ণের দাম
- বায়ু দূষণে শীর্ষে কিনশাসা, ঢাকার অবস্থান ১২
- দুপুরের মধ্যে যে অঞ্চলে ঝড়ের শঙ্কা
- ৩ পদে নিয়োগ দেবে একুশে টেলিভিশন
- মায়ের মরদেহে পচন, যুগ্ম-সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে
- ত্রিদেশিয় সিরিজে প্রথম জয় পেল বাংলাদেশের মেয়েরা
- দরোজায় কড়া নাড়ছে ফুটবলের মহা আয়োজন
- ছুটি শেষে সচিবালয়ে ফিরেছে কর্মচাঞ্চল্য

