সরকারি হস্তক্ষেপের প্রতিবাদে ৭০ সাংবাদিকের পদত্যাগ
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:২৪ পিএম, ২৫ জুলাই ২০২০ শনিবার
সরকারি হস্তক্ষেপের প্রতিবাদে ৭০ সাংবাদিকের পদত্যাগ
হাঙ্গেরির প্রধান ও জনপ্রিয় অনলাইন সংবাদ সংস্থা ইনডেক্স থেকে সম্পাদকসহ সত্তর জনের বেশি সাংবাদিক পদত্যাগ করেছেন। সরকারি হস্তক্ষেপের প্রতিবাদে তারা পদত্যাগ করেন। তাদের অভিযোগ, সরকার সংবাদমাধ্যমটিকে ধ্বংস করে দিতে চায়। একই সঙ্গে তাদের বশীভূত করার চেষ্টা চালাচ্ছে।
শুক্রবার গণমাধ্যমটি থেকে গণহারে পদত্যাগ করেন সংবাদকর্মীরা। এর আগে গত মঙ্গলবার ইনডেক্সের প্রধান সম্পাদক এসজাবোলস ডালকে চাকরিচ্যুত করা হয়।
সাংবাদিকদের অভিযোগ, এই বরখাস্ত সুস্পষ্ট হস্তক্ষেপ। এর মধ্য দিয়ে সরকার এই সাইটটির ওপর চাপ সৃষ্টি করতে চায়।
এ ঘটনার কয়েক ঘন্টা পরেই রাজধানী বুদাপেস্টে গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তার দাবিতে বিক্ষোভ করে কয়েকশ মানুষ।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, গত এক দশক ধরে দেশটির রক্ষণশীল ও জাতীয়তাবাদী প্রধানমন্ত্রী ভিক্টর অরবার্নের সমর্থকরা দেশের নিরপেক্ষ গণমাধ্যমগুলোর ওপর আস্তে আস্তে নিয়ন্ত্রণ নিচ্ছেন। সাংবাদিকতার স্বাধীনতা সূচকে হাঙ্গেরি ১৮০টি দেশের মধ্যে ৮৯তম স্থানে রয়েছে।
কয়েক মাস আগে প্রধানমন্ত্রী ভিক্টর আরবানপন্থি ব্যবসায়ী মিকলোস ভাসজিলে প্রতিষ্ঠানটির শতকরা ৫০ ভাগ শেয়ার কিনে নেন, যেখান থেকে ইনডেক্সের বিজ্ঞাপন ও রাজস্ব আয় নিয়ন্ত্রণ করা হয়।
গত মাসে ইনডেক্সের প্রধান সম্পাদক সাবোলকস ডাল সতর্কতা দেন, বাইরে থেকে ইনডেক্সের ওপর চাপ দেওয়া হচ্ছে। এর ফলে আক্রান্ত হতে পারেন সম্পাদকীয় স্টাফরা। গত ২২ জুন একটি উদ্বেগজনক লেখায় তিনি হুঁশিয়ারি দেন। এতে তিনি বলেন, এই ওয়েবসাইটটির সম্পাদকীয় বিভাগের স্টাফরা বিপদের মুখে। এর হোমপেজে ‘ফ্রিডম ব্যারোমিটার’ও বিপদের মুখে।
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য
- কারামুক্ত হয়ে সরকারকে ধন্যবাদ জানালেন আইভী
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী

