ঢাকা, বৃহস্পতিবার ২৩, জুলাই ২০২৬ ১২:০৪:০১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, আন্দোলনে সংসদ অচ জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার

সহিংস আন্দোলনে শিশু হতাহতের ঘটনা গ্রহণযোগ্য নয়

আপডেট: ১২:৩৫ পিএম, ১২ নভেম্বর ২০১৩ মঙ্গলবার

save the children and plan international logo.jpg আ হ ম ফয়সল, উইমেননিউজ২৪.কম ঢাকা : শিশু অধিকার বিষয়ক দুটি আন্তর্জাতিক সংস্থা সেভ দ্য চিলড্রেন এবং প্ল্যান ইন্টারন্যাশনাল সকল রাজনৈতিক দল ও আন্দোলনকারীদের উদ্দেশ্যে চলমান নির্বাচনের প্রস্তুতিকালীন সময়ে শিশু অধিকারের প্রতি সর্বোচ্চ সম্মান প্রদর্শন এবং শিশুর অধিকার রক্ষার জন্য অনুরোধ জানিয়েছে৷ সংগঠন দুইটির পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, বিগত কয়েক সপ্তাহে সহিংস আন্দোলনের ফলে শিশুর মৃতু্য ও আহত হওয়ার ঘটনা একেবারেই গ্রহণযোগ্য নয়৷ বিবৃতিতে সেভ দ্য চিলড্রেনের কান্ট্রি ডিরেক্টর মাইকেল ম্যাকগ্রাথ বলেছেন, 'সহিংসতার মাঝে পড়ে শিশুদের কষ্ট ভোগ করতে হবে-এটা ঠিক নয়৷' প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর এলেনা আহমেদ বলেছেন, 'সংশ্লিষ্ট সবার-রাজনৈতিক দলসমূহ, আন্দোলনকারী, প্রতিবাদে অংশগ্রণকারীগণ, দর্শকবৃন্দ, শিক্ষকগণ এবং পিতামাতাসহ শিশুদের জীবন ও নিরাপত্তার ওপর যে কোন ধরণের হুমকি অবশ্যই চিহ্নিত ও প্রতিরোধ করা উচিত৷' গণমাধ্যমসমূহের প্রতিবেদনের বরাত দিয়ে বিবৃতিতে বলা হয়, গত ছয় দিনের রাজনৈতিক সহিংসতায় একজনের মৃতু্যসহ সাত জন শিশু সহিংসতার শিকার হয়েছে৷ বিবৃতিতে মিঃ ম্যাকগ্রাথ এবং মিস আহমেদ, শিশুদের জীবন ঝুঁকির মধ্যে না ফেলে বরং কিভাবে তাদের ভবিষ্যত্‍ সুন্দর ও সুনিশ্চিত করা যায় সে বিষয়ে মনোযোগী ও যথাযথ গুরুত্ব প্রদান করার জন্য সকল রাজনৈতিক দল ও আন্দোলনকারীদের প্রতি আহবান জানান৷ ১২ নভেম্বর'২০১৩