‘সা রে গা মা পা’ বিজয়ী ১৬ বছরের ইশিতা
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:৩৫ পিএম, ২৮ জানুয়ারি ২০১৯ সোমবার
‘সা রে গা মা পা-২০১৮’ বিজয়ী ইশিতা বিশ্বকর্মা। ছবি : সংগৃহীত
ইন্ডিয়ান মিউজিক রিয়েলিটি শো সা রে গা মা পা ২০১৮ (হিন্দি ভার্ষণ) আসরে বিজয়ী হয়েছেন ইশিতা বিশ্বকর্মা। ১৬ বছরের এই কিশোরী হারিয়ে দিয়েছেন সাহিল সোলাঙ্কি, তন্ময় চতুর্বেদী, ঐশ্বরিয়া পন্ডিত, সনু গিল ও আসলাম আবুল মজিদের মত তরুন শিল্পীদের।
রোববার রাতে আয়োজিত অনুষ্ঠানে পুরস্কার হিসেবে ইশিতা বিশ্বকর্মা পেয়েছেন নগদ পাঁচ লাখ রুপি ও একটি নতুন ব্র্যান্ডের গাড়ি।
এ বিজয় সম্পর্কে ইশিতা বলেছেন, যখন তৃতীয় ও দ্বিতীয় রানারআপের নাম ঘোষণা করা হয়, তখন আমার নাম ছিল না। সর্বশেষ লড়াই হয় আমার ও সাহিল সোলাঙ্কির সঙ্গে। ওই সময় আমি শেষ আশাটুকু হারিয়ে ফেলেছিলাম।
তিনি বলেন, আমি শতভাগ নিশ্চিত ছিলাম, সাহিলই বিজয়ী হবেন। যখন আমার নাম ঘোষিত হয়, মনে হচ্ছিল এটা কৌতুক না তো!
গ্র্যান্ড ফিনালেতে সংগীতশিল্পী জাভেদ আলির সঙ্গে ইশিতা একটি জনপ্রিয় গান গান। ইশিতার ভূয়সী প্রশংসা করেন তিনি।
‘সা রে গা মা পা’র ২৭তম মৌসুমের তরুণতম প্রতিযোগী ইশিতা সবচেয়ে ভালো পারফর্ম করেন। এটাই তাঁর প্রথম রিয়েলিটি শো নয়, ‘সা রে গা মা পা লিটল চ্যাম্পস’-এর ষষ্ঠ মৌসুমেরও প্রতিযোগী ছিলেন তিনি।
মজার ব্যাপার হলো, এই পর্বে ইশিতার মাও তাঁর সঙ্গে প্রতিযোগিতায় লড়েন। ইশিতার মা অবশ্য বেশিদূর এগোতে পারেননি, তবে ইশিতা চ্যাম্পিয়ন হলেন।
ছোট থেকেই ইশিতা বিশ্বকর্মা সমাজকর্ম করে আসছেন। বাল্যবিবাহের বিরুদ্ধে সচেতনতা গড়ে তুলছেন তিনি। কঙ্গনা রানাউত ইশিতার ভূয়সী প্রশংসা করেছেন। তিনিই বিজয় মুকুট পরিয়ে দেন ইশিতাকে। কঙ্গনার কামনা, সমাজের মঙ্গলের জন্য কাজ চালিয়ে যাবেন ইশিতা।
এবারের মৌসুমের বিচারক ছিলেন ওয়াজিদ খান, শেখর রবজিয়ানি ও রিচা শর্মা। গত বছর অক্টোবরে এই শো শুরু হয়। সঞ্চালক ছিলেন আদিত্য নারায়ণ।
- ২৬৪ কর্মকর্তা পেলেন সিনিয়র সহকারী সচিবের পদোন্নতি
- অ্যাপোলো মর্গে বকুল হায়দারের লাশ, বকেয়া ২৬ লাখ রূপি
- গণহত্যা দিবসে ১ মিনিট প্রতীকী ব্ল্যাক-আউট হবে না
- ভারতে দ্বিতীয় দফায় তানিয়া বৃষ্টির অস্ত্রোপচার সম্পন্ন
- ১৫ এপ্রিল থেকে প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু
- ঈদ শেষে জমতে শুরু করেছে অফিসপাড়া
- নতুন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল
- জ্বালানি পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিশেষ সভা
- চলে গেলেন `সুপারম্যান` সিনেমার অভিনেত্রী ভ্যালেরি পেরিন
- কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী হাসপাতালে ভর্তি
- ‘প্রতিটি শিশুর স্বাস্থ্যসেবা নিশ্চিতে আমি প্রতিশ্রুতিবদ্ধ’
- ২৫ মার্চের গণহত্যা ছিল একটি সুপরিকল্পিত হত্যাযজ্ঞ: প্রধানমন্ত্রী
- স্বাধীনতা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন
- জাবি ছাত্রী শারমীন হত্যা: স্বামী ফাহিম ২ দিনের রিমান্ডে
- বিশ্ববাজারে আজও কমলো স্বর্ণের দাম
- জাবি ছাত্রী শারমীন হত্যা: স্বামী ফাহিম ২ দিনের রিমান্ডে
- একাত্তরের গণহত্যার স্বীকৃতিতে কাজ করবে সরকার: শামা ওবায়েদ
- বিদেশগামী শিক্ষার্থীদের ১০ লাখ টাকা ঋণের নির্দেশ