সাউথ এশিয়ান আইকনিক অ্যাওয়ার্ড পেলেন সুজন হাজং
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৫:৪৬ পিএম, ১৪ মার্চ ২০২১ রবিবার
সাউথ এশিয়ান আইকনিক অ্যাওয়ার্ড পেলেন সুজন হাজং
আদিবাসী তরুণ প্রজন্মের আইকন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব হিসেবে সাউট এশিয়ান আইকনিক স্টার অ্যাওয়ার্ড পেলেন সুজন হাজং। টেলিপ্রেসের আয়োজনে ১৩ মার্চ (শনিবার) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে তাকে পুরস্কারটি প্রদান করা হয়।
অ্যাওয়ার্ড গ্রহণের পর সুজন হাজং বলেন, সৃজনশীল কাজের মধ্য দিয়েই নিজেকে বিকশিত করতে চাই, নিজের পরিচয়ের জায়গা তৈরি করতে চাই। আমি যে প্রান্তিক জনগোষ্ঠী থেকে ওঠে এসেছি সে জনগোষ্ঠীর সাংস্কৃতিক উন্নয়নে কাজ করতে চাই।
বিরিশিরি কালচারাল একাডেমীতে সদ্য নিয়োগ পাওয়া আদিবাসী জনগোষ্ঠীর অনুকরণীয় প্রতিনিধি সুজন হাজং। মাত্র ৩৪ বছর বয়সে বিরিশিরি কালচারাল একাডেমিতে পরিচালক হিসেবে দায়িত্ব পাওয়া সুজন হাজং একাধারে কবি, গীতিকার, কলামিস্ট, গবেষক ও অনুবাদক এবং তরুন রাজনীতিবিদ। কবিতা ও গান লেখার পাশাপাশি তিনি আদিবাসীদের ভাষা, সাহিত্য ও সংস্কৃতি নিয়েও গবেষণা করছেন।
উল্লেখ্য, বঙ্গবন্ধুকে নিয়ে সার্কভুক্ত ছয়টি দেশের আটজন শিল্পী সুজন হাজংয়ের লেখা গানে কণ্ঠ দিয়েছেন। পাশাপাশি নন্দিত সংগীতশিল্পী সুবীর নন্দী, নচিকেতা, শুভমিতা, ফাহমিদা নবী, সামিনা চৌধুরী, প্রিয়াংকা গোপ, অবন্তি সিঁথি, লুইপা, কিশোর, সাব্বির, মুহিন, লিজা, পুলক, রন্টি দাস, সুস্মিতা সাহাসহ নতুন প্রজন্মের অনেকেই তাঁর লেখা গানে কণ্ঠ দিয়েছেন।
সুজন হাজং মাতৃভাষা বিষয়ক একুশে পদকপ্রাপ্ত সংগঠন দ্য মাদার ল্যাঙ্গুয়েজ লাভার্স অব দ্য ওয়ার্ল্ড সোসাইটি, বাংলাদেশ চ্যাপ্টারের জেনারেল সেক্রেটারি। সম্প্রতি তিনি বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ কমিটির সদস্য মনোনীত হয়েছেন।
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা



