সাড়ে পাঁচ ঘণ্টার মধ্যে দুই বোনের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:৫৭ পিএম, ২৮ সেপ্টেম্বর ২০২৩ বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
নাটোরের সিংড়া উপজেলায় মাত্র সাড়ে পাঁচ ঘণ্টার ব্যবধানে দুই বোন ফীমা খাতুন (১৫) ও ছোট বোন ফারিয়া (১০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। খাবারে বিষক্রিয়া থেকে তাদের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
ফীমা ও ফারিয়া উপজেলার রামানন্দ খাজুরা ইউনিয়নের মালকুড় গ্রামের নাজিম উদ্দিনের মেয়ে।
গতকাল বুধবার দিবাগত রাত দেড়টার দিকে ফীমা খাতুন বগুড়ার নন্দীগ্রাম উপজেলা বিজরুল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। পরে আজ বৃহস্পতিবার সকাল ৭টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ফীমার ছোট বোন ফারিয়া চিকিৎসাধীন অবস্থায় মারা য়ায়।
স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান জাকির হোসেন জানান, মালেশিয়া প্রবাসী নাজিম উদ্দিনের দুই মেয়ে রাতে পড়াশোনা করছিলেন। এ সময় তাদের মা ভাত ও টাকি মাছের ভর্তা দিয়ে খাবার দেন। খাওয়া শেষে দুই বোন শুয়ে ছিল। হঠাৎ দুজনই বমি করতে থাকে। তৎক্ষণাত তাদের বগুড়া নন্দীগ্রাম বিজরুল হাসপাতালে ভর্তি করা হলে রাত দেড়টার দিকে বড় মেয়ে ফীমা খাতুন মারা যায় এবং ছোট মেয়ে ফারিয়ার অবস্থার অবনতি হলে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ বৃহস্পতিবার সকাল ৭টার দিকে ছোট মেয়েও মারা যায়।
বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেদওয়ানুর রহিম চিকিৎসকদের বরাত দিয়ে জানান, খাবারে বিষক্রিয়া থেকে ফারিয়া খাতুনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিক তদন্তে পাওয়া গেছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর আসল কারণ জানা যাবে। নিহতের সুরতহাল ও ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
বগুড়ার নন্দীগ্রাম উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. তোফাজ্জল হোসেন মন্ডল জানান, নন্দীগ্রাম উপজেলার বিজরুল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া ফীমা খাতুন খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত ছিল। তবে তার ময়নাতদন্তের পর সঠিক কারণ জানা যাবে। রান্না করা খাবার খোলা থাকায় টিকটিকি বা কোনো প্রাণীর প্রসাব-পায়খানা খাবারে পড়ে বিষক্রিয়া হয়ে থাকতে পারে।
সিংড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, খাবারে বিষক্রিয়া থেকে তাদের মৃত্যু হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্ত প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র
- লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি
- পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরের পথে প্রধানমন্ত্রী
- শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ
- পূজায় প্রেক্ষাগৃহে তিন নায়িকার লড়াই
- পূজা দেখতে বেরিয়ে আর বাড়ি ফেরা হলো না দুই ভাই-বোনের
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, দূষণের শীর্ষে লাহোর
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস











