সাতক্ষীরায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:১৬ পিএম, ১০ জানুয়ারি ২০১৯ বৃহস্পতিবার
ছবি: সংগৃহীত
সাতক্ষীরায় স্ত্রীকে হত্যার দায়ে স্বামীকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের আদেশ দিয়েছেন জেলা ও দায়ার জজ আদালত।
বৃহস্পতিবার সকাল ১১টার দিকে সাতক্ষীরা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সৈয়দ সাদিকুল ইসলাম তালুকদার এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন- আব্দুস সবুর মোল্লাকে (৫২)। তিনি সাতক্ষীরার কলারোয়া উপজেলার মুরারিকাটি গ্রামের আবুল কাসেম মোল্লার ছেলে।
নিহত রোমেছা খাতুন সাতক্ষীরার কলারোয়া উপজেলার কুমারনাল গ্রামের মৃত মেহের আলি সরদারের মেয়ে।
মামলার বাদী নিহত রোমেছার ভাই জালাল উদ্দিন জানান, সবুর মোল্লার সঙ্গে তার বোনের বিয়ে হয়। বিয়ের পর তারা জানতে পারেন তার ভগ্নিপতির আরও এক স্ত্রী আছে। এ নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে মাঝে মাঝে গন্ডগোল হতো। তার ভগ্নিপতি কুমারনাল গ্রামে প্রথম স্ত্রীকে রেখে তার বোনকে নিয়ে মুরারিকাটি বাসায় থাকতেন। তার বোন এলজিইডি প্রকল্পের কাজ করতেন। বেতন পাওয়ার পর সবুর টাকা নেওয়ার জন্য তার বোনকে মারধর করতেন। ২০১২ সালের ২০ আগস্ট টাকা না দেওয়ায় তার বোনকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। পরে এলাকাবাসী সবুরকে আটক করে পুলিশে সোপর্দ করে। পরে তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
পরবর্তীতে মামলার তদন্তকারী কর্মকর্তা কলারোয়া থানার এসআই ফকির আজিজুর রহমান আসামি আব্দুস সবুর মোল্লার বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন।
সাতক্ষীরা জজ কোর্টের পিপি অ্যাডোকেট তপন কুমার চক্রবর্তী জানান, স্ত্রী রোমেছা খাতুনকে হত্যার দায়ে সবুর মোল্লাক ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন জেলা ও দায়র জজ আদালত।
তিনি জানান, এ মামলায় নয়জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আসামিকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার আদেশ দিয়েছেন। রায় ঘোষণার সময় আসামি পলাতক ছিলেন।
-জেডসি
- রংপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই নারীর প্রাণহানী
- দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা
- অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ
- কত মাস পর পর বদলে ফেলা উচিত টুথব্রাশ?
- বাজারে আসার আগেই ফাঁস গুগল পিক্সেল ১১ ফোনের দাম ও ফিচার
- বিশ্বকাপের সবচেয়ে দ্রুততম খেলোয়াড় হলেন এমবাপে
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগ
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান
- দিন-রাত এক করে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও
- বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- ৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কসংকেত
- ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা
- মতিঝিল মেট্রো স্টেশনের নিচে ছাতার মধ্যে বোমা
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী






