সাতক্ষীরায় সাবিনাদের ফুটবল চ্যাম্পিয়নশিপ আয়োজন
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:১৬ পিএম, ২৯ জুলাই ২০২৩ শনিবার
সংগৃহীত ছবি
সাতক্ষীরা স্টেডিয়ামে শুরু হয়েছে ওয়ারিয়র স্পোর্টস একাডেমী ফুটবল চাম্পিয়নশীপ ২০২৩। এই টুর্ণামেন্টে পৃথকভাবে পুরুষ অনূর্ধ্ব-১৭ এর চারটি এবং চারটি মহিলা ফুটবল টিম অংশ নিচ্ছে।
শুক্রবার বেলা আড়াইটায় সাতক্ষীরা স্টেডিয়ামে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এই টুর্ণামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ওয়ারিয়র স্পোর্টস একাডেমীর সভাপতি আবু নাসের মোঃ আবু সাঈদ, সাধারণ সম্পাদক জাতীয় মহিলা ফুটবল দলের খ্যাতিনামা খেলোয়াড় সাবিনা আক্তার।
এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মইনুল ইসলাম মঈন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মাশরুবা ফেরদৌস, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আশরাফুজ্জামান আশু, যুগ্ন সাধারণ সম্পাদক মীর তাজুল ইসলাম রিপন, শাহিন প্রমূখ।
উদ্বোধনী খেলায় আরামবাগ ফুটবল একাডেমী ১-০ গোলে ঝিকরগাছা স্পোর্টস ক্লাবকে হারিয়ে টুর্ণামেন্টে শুভ সুচনা করে।
একই ভেন্যুতে সাতক্ষীরা লেকভিউ সিটি ও এ.আর. স্পোর্টিং ক্লাবের মধ্যকার মহিলা ফুটবল দলের প্রথম খেলা অনুষ্ঠিত হয়। উদ্বোধনী খেলায় এ.আর. স্পোর্টিং ক্লাব ৬-২ গোলে জয়লাভ করে।
নারীদের চারটি দল এই টুর্ণামেন্টে অংশ গ্রহণ করছে। খেলা পরিচালনা করছেন আন্তর্জাতিক রেফারী সালমা খাতুন। টুর্ণামেন্টে অংশগ্রহণকারি চারটি মহিলা ফুটবল দলে জাতীয় মহিলা ফুটবল দলের বেশ কয়েকজন খেলোয়াড় অংশ নিচ্ছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, জাতীয় মহিলা ফুটবল দলের ৮জন খেলোয়াড় এই টুর্ণামেন্টের চারটি দলে পৃথকভাবে খেলছেন।
জাতীয় মহিলা ফুটবল দলের অংশগ্রহনকারী খেলোয়াড়দের মধ্যে রয়েছেন- শামছুন্নাহার সিনিয়র, শামছুন্নাহার জুনিয়র, তহুরা, মারিয়া, রুপনা চাকমা, মাতসুসিমা সুমাইয়া, মাসুরা পারভিন ও মার্জিয়া।
মহিলাদের ৪টি দলের অংশগ্রহণে অনুষ্ঠিত টুর্ণামেন্টের প্রতিটি দলে ২জন করে জাতীয় দলের খেলোয়াড় অংশ গ্রহণ করছে। এদের মধ্যে সাতক্ষীরা স্পোর্টস একাডেমীতে মাসুরা পারভিন ও মার্জিয়া, সাতক্ষীরা লেকভিউ সিটিতে শামছুন্নাহার সিনিয়র ও শামছুন্নাহার জুনিয়র, এ. আর. স্পোর্টিং ক্লাবে মারিয়া মান্ডা ও মাতসুসিমা সুমাইয়া এবং চিংড়ি বাংলা ক্লাব সাতক্ষীরাতে রুপনা চাকমা ও তহুরা খেলছেন।
- শবে বরাত: ক্ষমা, প্রার্থনা ও আত্মশুদ্ধির রজনী
- ফের স্বর্ণের দামে বড় লাফ, কত বাড়লো দাম?
- ভারতকে হারিয়ে ফাইনালের পথে বাংলাদেশ
- কোস্টারিকা প্রেসিডেন্ট হিসেবে বেছে নিল লরাকে
- আজ মঙ্গলবার ঢাকা শহরের যেসব মার্কেট বন্ধ
- রাজধানী ও আশপাশের আবহাওয়া আজ শুষ্ক থাকবে
- আবারও দেশে ভূমিকম্প অনুভূত, মাত্রা ৪.১
- বাড়নো হয়েছে শিক্ষাবৃত্তির আবেদনের সময়
- পবিত্র শবে বরাত আজ
- নারীদের ঘরে বন্দি রাখতে চায় একটি দল: তারেক রহমান
- জামায়াত আমিরের মন্তব্যে পেশাজীবী নারীদের প্রতিবাদ
- ২৪ ঘণ্টায় ৩ দফা কমল সোনার দাম
- শবে বরাত উপলক্ষ্যে সারাদেশে র্যাবের নিশ্ছিদ্র নিরাপত্তা
- ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ১,৩৫৬ টাকা
- হ্যাঁ‑না ভোট: গণতান্ত্রিক পরীক্ষা নাকি রাজনৈতিক কৌশল?
- হ্যাঁ‑না ভোট: গণতান্ত্রিক পরীক্ষা নাকি রাজনৈতিক কৌশল?
- এলপিজির নতুন দাম ঘোষণা করা হবে আজ
- জামায়াত আমিরের মন্তব্যে নারীদের প্রতিবাদে তোলপাড়
- ২০২৬ সালের শক্তিশালী পাসপোর্টের তালিকা প্রকাশ
- ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ১,৩৫৬ টাকা
- নারীদের ঘরে বন্দি রাখতে চায় একটি দল: তারেক রহমান
- ফেব্রুয়ারিতে শিক্ষা প্রতিষ্ঠানে মিলছে টানা ছুটি
- ওমরাহ ব্যবস্থাপনায় অনিয়ম: ১,৮০০ বিদেশি এজেন্সির চুক্তি স্থগিত
- আংশিক মেঘলা হলেও ঢাকায় আজ বাড়তে পারে তাপমাত্রা
- ২৪ ঘণ্টায় ৩ দফা কমল সোনার দাম
- জামায়াত আমিরের মন্তব্যে পেশাজীবী নারীদের প্রতিবাদ
- নারী প্রার্থীদের প্রচারণায় নতুন জোর
- শবে বরাত উপলক্ষ্যে সারাদেশে র্যাবের নিশ্ছিদ্র নিরাপত্তা
- রানি মুখার্জির ভয়াল প্রত্যাবর্তন, বক্স অফিসে হিট ‘মারদানি থ্রি’
- পবিত্র শবে বরাত আজ









