সানজিদার ফিফটিতে ভাল অবস্থানে টাইগ্রেসরা
খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:৩৩ পিএম, ৭ সেপ্টেম্বর ২০১৯ শনিবার
সানজিদা ইসলামের ফিফটিতে ভাল অবস্থানে বাংলাদেশের মেয়েরা। টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বের ফাইনালে টস জিতে ব্যাটিং করছে টাইগ্রেসরা। থাইল্যান্ডের বিপক্ষে ব্যাট করতে নেমে দারুণ সূচনা এনে দেন দুই ওপেনার। ৬৮ রানের জুটি বিচ্ছিন্ন হয় মুরশিদার আউটের মাধ্যমে। তবে সানজিদার ব্যাটে বড় লক্ষ্যে ছুটছে বাংলাদেশ। ড্যান্ডির ফোর্টহিলে অনুষ্ঠিত ম্যাচটি শুরু হয় বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায়।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১৯ ওভারে ৩ উইকেট হারিয়ে টাইগ্রেসদের সংগ্রহ ১১৬ রান। সানজিদা ইসলাম ৬০ রানে এবং জাহানারা আলম ৩ রানে ব্যাট করছেন। এ ম্যাচে ৪৩ রান করার মধ্যদিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারে ৪০০ রানের মাইলফলক স্পর্শ করেন সানজিদা। একইসঙ্গে ৪৭ ম্যাচের ক্যারিয়ারে সেরা ইনিংসটিও খেলেন তিনি।
এদিন পঞ্চম ম্যাচ খেলা মুরশিদা খাতুন আউট হন ক্যারিয়ার সেরা ৩৩ রানের ইনিংস খেলে। তার আগের সেরা ইনিংসটি ছিল ৩২ রানের। থাই লেগ স্পিনার সুলিপর্ন লাওমির বলে সরাসরি বোল্ড হন তিনি। এরপর দলীয় ৯৪ রানে দ্বিতীয় উইকেট হারায় মেয়েরা। ব্যক্তিগত ৮ রান করে সাজঘরে ফেরেন নিগার সুলতানা। অফস্পিনার সর্নারিন তিপ্পোচ এর শিকার হন তিনি।
তার আগে আয়ারল্যান্ডকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছিল বাংলাদেশের মেয়েরা। একইসঙ্গে প্রথম দল হিসেবে বিশ্বকাপের মূল পর্বে খেলাও নিশ্চিত করে দলটি।
- স্পেনের সামনে আজ কেপ ভার্দে, কোথায় এই দ্বীপরাষ্ট্র?
- যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তিচুক্তি চূড়ান্ত, শুক্রবার স্বাক্ষর
- ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি: তেল সস্তা, এশিয়ার শেয়ার বাজার চাঙা
- ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট
- সন্ধ্যার মধ্যে দেশের ১২ অঞ্চলে বজ্রবৃষ্টি হতে পারে
- এইচএসসি পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ
- দেশে প্রায় ৬ হাজার টাকা বাড়ল স্বর্ণের দাম
- বেনজীরের গ্রেপ্তারের খবরে পরী লিখলেন ‘মজা’
- স্পেনের বিশ্বকাপ শুরু হচ্ছে আজ রাতে
- বৃষ্টিভেজা প্রেমের দূত কদম: বর্ষার হৃদয়ে ফোটা এক অনন্ত সৌন্দর্য
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু











