সাফের ফাইনালে কাল নেপালের মুখোমুখি বাংলাদেশ
খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:১৩ পিএম, ৮ ফেব্রুয়ারি ২০২৩ বুধবার
সাফের ফাইনালে কাল নেপালের মুখোমুখি বাংলাদেশ
সাফ অনুর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে কাল বৃহস্পতিবার নেপালের মোকাবেলা করবে বাংলাদেশ। রাজধানীর কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচ।
গতকাল মঙ্গলবার অধিনায়ক শামসুন্নাহার জুনিয়রের হ্যাটট্রিক এবং আকলিমা খাতুনের জোড়া গোলে ভুটানকে ৫-০ ব্যবধানে হারিয়ে শীর্ষ দল হিসেবে সাফ অনুর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। লিগের তিন ম্যাচ থেকে সাত পয়েন্ট লাভ করেছে তারা। লিগ পর্বের প্রথম ম্যাচে নেপালকে ৩-১ গোলে হারানোর পর ভারতের সঙ্গে গোলশুন্য ড্র করেছিল স্বাগতিকরা। ফলে ভুটানের বিপক্ষে গতকালের জয় গ্রুপ সেরার আসনে পৌঁছে দেয় স্বাগতিক বাংলাদেশকে।
একই দিন অনুষ্ঠিত আরেক ম্যাচে ভারতকে ৩-১ গোলে হারিয়ে সর্বমোট ছয় পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্স আপ হিসেবে ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে নেপাল। লিগ পর্বের প্রথম ম্যাচে স্বাগতিক বাংলাদেশের কাছে হেরে গেলেও পরের ম্যাচে ভুটানকে ৪-০ গোলে এবং ভারতকে ৩-১ গোলে হারিয়ে ছয় পয়েন্ট সংগ্রহ করে তালিকার দ্বিতীয় স্থান নিশ্চিত করে হিমালয় কন্যারা।
টুর্নামেন্টের প্রথম ম্যাচে নেপালকে হারালেও প্রতিপক্ষ হিসেবে দলটিকে কঠিন বলে মনে করেন বাংলাদেশ দলের প্রধান কোচ গোলাম রব্বানি ছোটন। আজ বাফুফে ভবনে ম্যাচপুর্ব সংবাদ সম্মেলনে ছোটন বলেন, ‘ফাইনাল অন্যরকম একটা ম্যাচ হবে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ হবে। দুই দলই সুযোগ পাবে, যারা কাজে লাগাতে পারবে তারাই সাফল হবে। তবে আমার মনে হয়, ফাইনালে আমার মেয়েরা এগিয়ে থাকবে। যেহেতু ফাইনালে উঠেছি, তাই জয়ের জন্য আমরা সর্বশক্তি দিয়ে চেষ্টা করব।’
বাংলাদেশ কোচ বলেন, ‘নেপালও শক্তিশালী দল। তারা ভারতকে হারিয়েছে। আমরাও যথেষ্ট শক্তিশালী। ফাইনাল জয়ের জন্য আমরা স্বাভাবিক খেলাটাই খেলতে চাই। গ্রুপ পর্বে আমরা নেপালকে হারিয়েছি। এর আগেও বয়সভিত্তিক টুর্নামেন্টে আমরা তাদের হারিয়েছি। তবে আগামীকাল ভিন্ন একটি ম্যাচ হবে। মেয়েরা ট্রফি জয়ের চ্যালেঞ্জ নিতে প্রস্তুত।’
ফাইনালে বাংলাদেশ নেপালকে বড় কোন হুমকি মনে করছে কিনা প্রশ্ন করা হলে জবাবে ছোটন বলেন, বাংলাদেশ, নেপাল ও ভারত প্রায় একই মানের দল। আর নেপাল সব সময় ভালো একটি দল।
বাংলাদেশ অধিনায়ক শাসুন্নাহার জুনিয়র বলেন, তারা ফাইনালে পৌঁছানোর জন্য যা কিছু করার করেছে। এখন তাদের প্রধান লক্ষ্য শিরোপা জয় করা। ফাইনালে সুযোগের সর্বোচ্চ ব্যবহার করতে চায় তার দল। নেপালের বিপক্ষে প্রথম ম্যাচের মতো খেলতে চায় তার দল। যে ম্যাচে হিমালয় কন্যাদের ৩-১ গোলে হারিয়েছিল তারা।
ফাইনালে ব্যক্তিগত কোন লক্ষ্য আছে কিনা জানতে চাইলে শামসুন্নাহার বলেন, ব্যক্তিগত লক্ষ্যের চেয়ে বড় হচ্ছে দলীয় অর্জন। যেটি তিনি ফাইনালেও দেখতে চান।’
এদিকে নেপালের কোচ ইয়াম প্রসাদ গুরুং ফাইনাল ম্যাচটিকে দেখছেন গ্রুপ পর্বে হারের প্রতিশোধ হিসেবে। তিনি বলেন,‘আগামী কাল ফাইনাল ম্যাচ। আশা করি বাংলাদেশের বিপক্ষে ফাইনালে জয়ের মাধ্যমে আমরা প্রতিশোধ নিতে পারব।’
এক প্রশ্নের জবাবে নেপালী কোচ বলেন, তারা বাংলাদেশ দলের দূর্বলতা সম্পর্কে জানেন এবং বৃহস্পতিবারের ফাইনালে সুযোগটি অবশ্যই কাজে লাগাবেন।
সফরকারী দলের অধিনায়ক প্রীতি রাই বলেন, ফাইনালে পৌঁছানোর জন্য তার দল কঠোর পরিশ্রম করেছে। দলের সবাই শিরোপার দাবীদার, কারণ এটির জন্য তারা প্রচুর শ্রম দিয়েছেন। সাফ ট্রফি নিয়েই তারা ঘরে ফেরার আশা করছেন।
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা











