সাবেক এমপি সাবিনা আক্তার তুহিন গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৪৫ এএম, ২৩ জুন ২০২৫ সোমবার
সাবেক এমপি সাবিনা আক্তার তুহিন গ্রেপ্তার
ঢাকার নবাবগঞ্জ থেকে সাবেক সংসদ সদস্য (এমপি) সাবিনা আক্তার তুহিনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)। আজ সোমবার (২৩ জুন) সকালে ডিবি সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়।
রোববার (২২ জুন) জুলাই আন্দোলনে হত্যা মামলার আসামি হিসেবে মুন্সীগঞ্জ-৩ আসনের সাবেক এমপি মোহাম্মদ ফয়সল বিপ্লবকেও গ্রেপ্তার করেছে ডিবি। রাজধানীর মনিপুরী পাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ডিএমপি মিডিয়া ও জনসংযোগ বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, রোববার রাতে মনিপুরী পাড়া থেকে সাবেক এমপি ফয়সল বিপ্লবকে গ্রেপ্তার করেছে ডিবির একটি বিশেষ দল।
সকালে সাবিনা আক্তার তুহিনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির যুগ্ম কমিশনার (উত্তর) মোহাম্মদ রবিউল হোসেন ভূঁইয়া।
তিনি বলেন, 'সুনিদিষ্ট অভিযোগে ডিবি ওয়ারী বিভাগের একটি দল তাকে গ্রেপ্তার করেছে।'
ডিবি সূত্র জানায়, সাবিনা আক্তার তুহিনের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে, যার মধ্যে দুর্নীতি, রাজনৈতিক সহিংসতায় উসকানি ও সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডে সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। এসব অভিযোগের ভিত্তিতেই তাকে নবাবগঞ্জ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
তুহিন ও বিপ্লব—দুজনেই একটি সাম্প্রতিক রাজনৈতিক সহিংসতা ও হত্যা মামলায় সন্দেহভাজন হিসেবে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে ছিলেন। বিশেষ করে ফয়সল বিপ্লবের বিরুদ্ধে চলমান জুলাই আন্দোলনের সময় সহিংসতা ও হত্যাকাণ্ডে প্রত্যক্ষ ভূমিকা থাকার অভিযোগ রয়েছে।
এই গ্রেপ্তারকে কেন্দ্র করে সংশ্লিষ্ট রাজনৈতিক মহলে উত্তেজনা সৃষ্টি হয়েছে। গ্রেপ্তারকৃতদের আইনজীবীরা বলছেন, এটি রাজনৈতিক প্রতিহিংসা। অন্যদিকে, ডিবি কর্মকর্তারা দাবি করছেন, সুনির্দিষ্ট প্রমাণ ও মামলার ভিত্তিতেই অভিযান পরিচালিত হয়েছে। কাউকে রাজনৈতিক কারণে হয়রানি করা হচ্ছে না।
ডিবি কর্মকর্তারা জানিয়েছেন, গ্রেপ্তারকৃতদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার আবেদন করা হবে এবং তদন্তে পাওয়া তথ্য অনুযায়ী আরও অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলবে।
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- কারামুক্ত হয়ে সরকারকে ধন্যবাদ জানালেন আইভী
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- মায়ের মরদেহে পচন, যুগ্ম-সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে
- নারীদের টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে নিগার-তৃষ্ণার উন্নতি
- নিলামে উঠছে পেলের প্রথম বিশ্বকাপ জার্সি
- এবার বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম
- ইউএনজিএ নির্বাচনে জয় ১৭ কোটি বাংলাদেশির: শামা
- হায় জীবন, মায়ের মরদেহের পাশে পচে যায় মানবিকতা!
- রামিসা হত্যা মামলা: আত্মপক্ষ সমর্থন শেষ, যুক্তিতর্ক কাল
- নারী-শিশু নির্যাতন প্রতিরোধে শিগগিরই দেশব্যাপী কর্মসূচি
- ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে
- এক মামলায় জামিন পেলেন দীপু মনি, ছয়টিতে রুল
- সাগরিকার শেষ সময়ের গোলে সাফের ফাইনালে বাংলাদেশ
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- মিরপুরের বৃদ্ধার মৃত্যু: তদন্ত কমিটি চেয়ে রিট
- খানজাহান আলী (রহ:) মাজারের দিঘির কুমিরটি সরিয়ে নেয়া হবে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না




