সাভার, আশুলিয়া ও ধামরাইয়ের ১৩০ পোশাক কারখানা বন্ধ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:০৭ পিএম, ১১ নভেম্বর ২০২৩ শনিবার
আশুলিয়ার একটি বন্ধ কারখানার সামনে পোশাকশ্রমিকরা
ন্যূনতম মজুরিবৃদ্ধির দাবিতে পোশাকশ্রমিকদের আন্দোলনের কারণে ঢাকার সাভার, আশুলিয়া ও ধামরাইয়ের ১৩০টি কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে।
আজ শনিবার কারখানাগুলোর প্রবেশপথে বন্ধের নোটিশ দেখা গেছে।
এ বিষয়ে সাভার শিল্প পুলিশের পুলিশ সুপার মো. সারওয়ার আলম জানান, সাভার, আশুলিয়া ও ধামরাইয়ের ১৩০টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
সরেজমিনে দেখা গেছে, এসব এলাকার রোজ ড্রেসস লিমিটেড, অনন্ত গার্মেন্টস লিমিটেড, পাইওনিয়ার লিমিটেড, এআর জিন্স প্রোডিউসার লিমিটেড, আগমী অ্যাপারেলস লিমিটেড, ক্রসওয়্যার লিমিটেড, সাইন অ্যাপারেলস লিমিটেড, টেক্সটওন লিমিটেড, অর্নেট নিট গার্মেন্টস ইন্ডাস্ট্রিজ লিমিটেডসহ বেশ কয়েকটি পোশাক কারখানা বন্ধ রয়েছে।
ন্যূনতম মজুরি ২৩ হাজার টাকার করার দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে পোশাকশ্রমিকরা। তাদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে গত মঙ্গলবার পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি সাড়ে ১২ হাজার টাকা নির্ধারণ করে সরকার। ওই দিন বিকেলে সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ ঘোষণা দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান।
প্রতিমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশেই আমরা এটা ঘোষণা করছি। ন্যূনতম মজুরি ৫৬ দশমিক ২৫ শতাংশ বাড়বে। ৮ হাজার টাকা থেকে সাড়ে ১২ হাজার টাকা হবে। সঙ্গে বছরে পাঁচ শতাংশ ইনক্রিমেন্ট থাকবে।’
এরপর গত বৃহস্পতিবার এ মজুরি মেনে কাজ চালিয়ে যেতে পোশাকশ্রমিকদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি