ঢাকা, সোমবার ০৬, জুলাই ২০২৬ ৬:১৯:১৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হামে আরো ৭ শিশুর প্রাণহানি, আক্রান্ত ১০৩১ ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ অসুস্থ শবনম মুশতারীর খোঁজ নিলেন মন্ত্রী-প্রতিমন্ত্রী জুলাই আন্দোলন নিয়ে মন্তব্যে ছয়জনের বিরুদ্ধে জিডি আজ আমির খানের বিয়ে, অতিথি দুই প্রাক্তন স্ত্রী

সিভিএফ সম্মেলনে আজ সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:২২ পিএম, ৭ অক্টোবর ২০২০ বুধবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

জলবায়ু পরিবর্তন ইস্যুতে ক্লাইমেট ভালনারেবল ফোরামের (সিভিএফ) বর্তমান সভাপতি হিসেবে বৈশ্বিক নেতাদের ভার্চুয়াল সম্মেলনে আজ বুধবার সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস, জিসিএ সভাপতি বান কি মুন, সিভিএফের সদস্য দেশগুলোর রাষ্ট্র ও সরকারপ্রধানদের পাশাপাশি কপ২৬-এর আয়োজক যুক্তরাজ্য ও সহ-আয়োজক ইতালি, নেদারল্যান্ডস, সিভিএফের থিমেটিক অ্যাম্বাসাডর ও অন্যান্য আন্তর্জাতিক অংশীদাররা এই সম্মেলনে অংশ নেবেন।

পররাষ্ট্রমন্ত্রী, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীও সম্মেলনে অংশ নেবেন বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

-জেডসি

এই বিভাগের জনপ্রিয়