সিরাজগঞ্জে কমতে শুরু করেছে যমুনা নদীর পানি
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৪১ পিএম, ১৮ আগস্ট ২০২৩ শুক্রবার
সংগৃহীত ছবি
সিরাজগঞ্জে যমুনা নদীতে পানি কমতে শুরু করেছে। তবে এখনও নিম্নাঞ্চলে পানি নামার পরিস্থিতির উন্নতি হয়নি। নিম্নাঞ্চলে পুরোপুরি পানি নামতে কিছুদিন সময় লাগবে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড।
শুক্রবার (১৮ আগস্ট) সিরাজগঞ্জ হার্ড পয়েন্টে যমুনা নদীর পানির সমতল রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৬৭ মিটার। ২৪ ঘণ্টায় ৪ সেন্টিমিটার কমে বিপৎসীমার ২৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে (বিপৎসীমা-১২ দশমিক ৯০ মিটার)।
অপরদিকে, কাজিপুরের মেঘাই ঘাট পয়েন্টে পানির সমতল রেকর্ড করা হয়েছে ১৪ দশমিক ৩৭ মিটার। ২৪ ঘণ্টায় ২ সেন্টিমিটার কমে বিপৎসীমার ৪৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে (বিপৎসীমা- ১৪.৮০ মিটার)।
সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী রঞ্জিত কুমার সরকার জানান, গত ২ দিনে যমুনার পানি শহর রক্ষা হার্ড পয়েন্টে ৭ সেন্টিমিটার ও কাজিপুরের মেঘাই পয়েন্টে ৯ সেন্টিমিটার কমেছে।
আগামি ৭২ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, যমুনার পানি কমতে থাকবে। তাই এ দফায় বন্যা হওয়ার কোনো আশঙ্কা নেই। নদীতে পানি কমলেও সিরাজগঞ্জের নিম্নাঞ্চলের এলাকা থেকে এখনও পানি নামতে শুরু করেনি বলে তিনি জানিয়েছেন।
জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আকতারুজ্জামান বলেন, চলতি বন্যা পরিস্থিতি মোকাবিলার জন্য সরকারি ভাবে ৭৪০ মেট্রিক টন চাল, নগদ ২০ লাখ ৩৫ হাজার টাকা, শিশুদের জন্য ২ লাখ টাকা ও গো-খাদ্য ৫ লাখ টাকা বরাদ্দ পেয়েছি। কিন্তু এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির হিসেব পাওয়া যায়নি। তবে যমুনার পানি কমতে শুরু করেছে। পানি পুরোপুরি নামার পর ক্ষয়ক্ষতির রিপোর্ট পাওয়া যাবে। সেই অনুযায়ী তালিকার কাজ শুরু হবে।
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক








