ঢাকা, বৃহস্পতিবার ১৯, মার্চ ২০২৬ ৯:৫৭:৫৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
‘যমুনা’য় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই: খাদ্যমন্ত্রী বগুড়ায় ট্রেনের বগি লাইনচ্যুত: আহত ২ শতাধিক হরমুজ প্রণালিতে জাহাজ পাঠাতে মিত্রদের ‘না’, হতাশ ট্রাম্প মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ, ধীরগতিতে চলছে গাড়ি চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন

সিরাজগঞ্জে থানায় হামলা, পুলিশের ১৩ সদস্য নিহত

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:৩০ পিএম, ৪ আগস্ট ২০২৪ রবিবার

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

সিরাজগঞ্জের এনায়েতপুরে 'গণপিটুনিতে' ১৩ জন পুলিশ সদস্য এবং গুলিতে দুইজন শিক্ষার্থী নিহত হয়েছেন। ভাঙচুর করা হয়েছে থানায়।

প্রাথমিকভাবে নিহত পুলিশ সদস্যদের পরিচয় পাওয়া যায়নি। তবে থানার নিহতদের মধ্যে এসআই, ওসিও থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে কোন বক্তব্য পাওয়া যায়নি। তবে সিরাজগঞ্জ সুপার আরিফুর রহমান মন্ডল জানিয়েছেন, ঘটনাস্থলে সেনা সদস্যদের পাঠানো হচ্ছে। খোঁজ-খবর নিয়ে বিস্তারিত জানাতে পারবেন তিনি।

এর আগে সকাল ১০টায় খামারগ্রাম ডিগ্রি কলেজ ও খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ আন্দোলনকারী ছাত্র-জনতা এনায়েতপুরের বিভিন্ন রাস্তায় মিছিল করে। পুলিশ আন্দোলনকারীদের হটাতে টিয়ার সেল ও রাবার বুলেট ছুড়ে ছত্রভঙ্গের চেষ্টা করে।

এক পর্যায়ে আন্দোলনকারীরা থানায় ঢুকে অগ্নিসংযোগ ও ভাঙচুর করে। পুলিশ পালিয়ে যাওয়ার চেষ্টা করলে 'গণপিটুনিতে' ১৩ পুলিশ সদস্য মারা যায়। রাবার বুলেটের আঘাতে দুই আন্দোলনকারী খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।