সিরাজগঞ্জে পৌঁছেছে ভারতীয় ১৬৫০ টন পেঁয়াজ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:০৬ পিএম, ১ এপ্রিল ২০২৪ সোমবার
সংগৃহীত ছবি
ট্রেডিং কর্পোরেশন বাংলাদেশ (টিসিবি) কর্তৃক ভারত থেকে আমদানিকৃত ১ হাজার ৬৫০ টন পেঁয়াজের প্রথম চালান সিরাজগঞ্জ শহরের রেল ইয়ার্ডে এসে পৌঁছেছে। সোমবার (১ এপ্রিল) সকাল ৬টার দিকে পেঁয়াজের এই চালানটি সিরাজগঞ্জে এসে পৌঁছায়। এখন চলছে খালাস কার্যক্রম।
এরপর সকাল ৯টা থেকে এর খালাস কার্যক্রম শুরু হয়। এখান থেকে ট্রাকে করে পেঁয়াজগুলো ডিলারদের মাধ্যমে চলে যাবে ঢাকা, গাজীপুর ও চট্টগ্রামে।
বিষয়টি নিশ্চিত করেছেন ট্রেডিং কর্পোরেশন বাংলাদেশ (টিসিবি) এর যুগ্ম-পরিচালক প্রতাপ কুমার ও রায়পুর রেলওয়ে স্টেশনের ইনচার্জ ইসমাইল হোসেন।
শহরের রায়পুর রেলওয়ে স্টেশনের ইনচার্জ ইসমাইল হোসেন বলেন, সকাল ৬টার দিকে পেঁয়াজ বোঝাই ইন্ডিয়ান রেলওয়ের ওয়াগনগুলো সিরাজগঞ্জ শহরে এসে পৌঁছায়। তবে লাইনের কারণে প্রথমে আসে ৩১টি ওয়াগন, বাকি ১১টি আসে সকাল ৯টার দিকে। এখন খালাস কার্যক্রম চলছে।
ট্রেডিং কর্পোরেশন বাংলাদেশের (টিসিবি) যুগ্ম-পরিচালক প্রতাপ কুমার বলেন, আমদানি করা পেঁয়াজের প্রথম চালানটি ভালোভাবে এসে পৌঁছেছে। এরপর শুরু হয়েছে খালাস কার্যক্রম।
তিনি বলেন, এখান থেকে প্রথমে ১০০ টন পেঁয়াজ ঢাকার ডিলারদের মাধ্যমে ঢাকায় যাবে। এরপর বাকিগুলো আমাদের মাধ্যমে গিয়ে চট্টগ্রাম ও গাজীপুরের ডিলারদের মাঝে বণ্টন করা হবে।
প্রতাপ কুমার আরও বলেন, জনগণের চাহিদা পূরণের লক্ষ্যে আজ থেকেই এটা ঢাকায় বিক্রি শুরু হবে। তবে পুরো খালাস কার্যক্রম আজকের মধ্যে শেষ হওয়া কঠিন, হয়তো কালকেই লাগবে।
প্রসঙ্গত, মোট ৪২টি ওয়াগনে ১ হাজার ৬৫০ টন পেঁয়াজ গতকাল বিকেলে দর্শনা আন্তর্জাতিক রেলবন্দর হয়ে দেশে আসে। পেঁয়াজের এই চালানটি রপ্তানি করেছে ভারতের ন্যাশনাল কো-অপারেটিভ এক্সপোর্টস লিমিটেড। বাংলাদেশ ট্রেডিং কর্পোরেশন (টিসিবি) ভারত থেকে যে পেঁয়াজ আমদানি করেছিল, তার প্রথম চালান এটি।
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য








