ঢাকা, রবিবার ০৭, জুন ২০২৬ ০:০৭:০৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮ ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী

সিরাজগঞ্জে বাড়ছে যমুনার পানি

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:২৮ পিএম, ২৮ জুন ২০২৪ শুক্রবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

সিরাজগঞ্জে আবারও বাড়ছে যমুনা নদীর পানি। পানি বৃদ্ধির ফলে নদী তিরবর্তী নিম্নাঞ্চল ও চরাঞ্চলে দেখা দিয়েছে বন্যা আতঙ্ক।

শুক্রবার (২৮ জুন) সকালে শহর রক্ষা বাধ পয়েন্টে যমুনার পানি বিপৎসীমার ১১৯ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড সিরাজগঞ্জের গেজ রিডার হাসান মামুন জানান, বেশ কয়েকদিন কমার পর আবারও বাড়তে শুরু করেছে যমুনা নদীর পানি।

এদিকে পানি বৃদ্ধির ফলে যমুনা নদীর নিম্নাঞ্চল, চরাঞ্চল ও বাধ অভ্যন্তরের বিভিন্ন এলাকা প্লাবিত হয়ে পড়েছে। এসব এলাকার ফসলি জমির পাট, তিল, আখ, সবজিসহ বিভিন্ন উঠতি ফসল পানির নিচে তলিয়ে গেছে।