ঢাকা, শনিবার ১৩, জুন ২০২৬ ২১:৪৭:৩৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট

সিলেটে প্রাইভেটকার-অটোরিকশা সংঘর্ষ, নিহত ৬

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:২৪ এএম, ২০ জুলাই ২০২৩ বৃহস্পতিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

সিলেট-ভোলাগঞ্জ বঙ্গবন্ধু মহাসড়কে সড়ক দুর্ঘটনায় ৬ জন নিহত হয়েছেন।  এ ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন।

বৃহস্পতিবার (২০ জুলাই) সকালে উপজেলার নন্দিরগাও ইউনিয়নের সুন্দ্রগাও এলাকার পিয়াইনগুল কলিম উল্লাহ উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জের দক্ষিণ রণিখাই ইউনিয়নের চেয়ারম্যান ইকবাল হোসেন ইমাদ।

নিহত ৬ জনের মধ্যে ৫ জন পুরুষ ও ১জন মহিলা। এর মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি কাজী আমির উদ্দিন পাড়ুয়া আনোয়ারা উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষক। অন্যদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।