সীমান্তে স্বর্ণা রাণী হত্যার প্রতিবাদে শাবিপ্রবিতে বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:২৩ পিএম, ৫ সেপ্টেম্বর ২০২৪ বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত এলাকায় বিএসএফ গুলিতে স্বর্ণা রানি দাশ নামে এক কিশোরী নিহত হয়েছেন। এরই প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীরা।
বুধবার (৪ সেপ্টেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কর্তৃক আয়োজিত এ সমাবেশে দুই শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।
সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শাবি শাখা সমন্বয়ক হাফিজুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহ-সমন্বয়ক দেলোয়ার হোসেন শিশির।
তিনি বলেন, আমাদের উপর একের পর এক ভারতীয় আগ্রাসন চলছে। কয়েকদিন আগে পানি ছেড়ে দেওয়ার মাধ্যমে অনেক জেলা প্লাবিত হয়। সে ক্ষত না শুকাতেই আমাদের বোন স্বার্ণা রানী দাশকে সীমান্তে হত্যা করা হয়েছে। বিএসএফ চাইলে তাকে আটক করতে পারতো কিন্তু হত্যা করার অধিকার তাদেরকে কে দিয়েছে। আমরা মনে করছি হাসিনা ক্ষমতায় থাকতে বাংলাদেশকে ইজারা দিয়েছিল। ভারতে গিয়েও তার চক্রান্ত থেমে নেই।
আরেক সহ-সমন্বয়ক ফয়সাল হোসেন বলেন, ভারতের বিএসএফ সীমান্তে এলোপাতাড়ি গুলি চালিয়েছে। পৃথিবীর কোনো দেশের সীমান্তে এই ধরনের হত্যাযোগ্য চলে না। তারা নির্মমতার সর্বনিম্ন স্তরে নেমে গেছে যা ইসরায়েলকে হার মানিয়েছে। এরপর সীমান্তে যদি আর একটা গুলি চলে, আমরা ভাববো নির্দিষ্ট মানুষের দিকে না সারা বাংলাদেশের মানুষের উপর গুলি ছুড়েছেন।
তিনি বলেন, অষ্টম শ্রেণি পড়ুয়া আমাদের বোন স্বর্ণা রানিকে হত্যা করা হয়েছে। সীমান্তে যখন হত্যা হয় আমাদের চোখে কাঁটাতারে ঝুলে থাকা ফেলানি ভেসে ওঠে। আমরা স্পষ্ট ভাবে বলতে চাই সীমান্তে আমাদের আর একজন মারা গেলে আমরা ভারতীয় দূতাবাস ঘেরাও করবো।
গত রবিবার রাতে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার লালারচক সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে প্রাণ হারান স্বর্ণা রাণী।
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- কারামুক্ত হয়ে সরকারকে ধন্যবাদ জানালেন আইভী
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- মায়ের মরদেহে পচন, যুগ্ম-সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে
- নারীদের টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে নিগার-তৃষ্ণার উন্নতি
- নিলামে উঠছে পেলের প্রথম বিশ্বকাপ জার্সি
- এবার বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম
- ইউএনজিএ নির্বাচনে জয় ১৭ কোটি বাংলাদেশির: শামা
- হায় জীবন, মায়ের মরদেহের পাশে পচে যায় মানবিকতা!
- রামিসা হত্যা মামলা: আত্মপক্ষ সমর্থন শেষ, যুক্তিতর্ক কাল
- নারী-শিশু নির্যাতন প্রতিরোধে শিগগিরই দেশব্যাপী কর্মসূচি
- ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে
- এক মামলায় জামিন পেলেন দীপু মনি, ছয়টিতে রুল
- সাগরিকার শেষ সময়ের গোলে সাফের ফাইনালে বাংলাদেশ
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- মিরপুরের বৃদ্ধার মৃত্যু: তদন্ত কমিটি চেয়ে রিট
- খানজাহান আলী (রহ:) মাজারের দিঘির কুমিরটি সরিয়ে নেয়া হবে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না

