সুন্দর পাখি অস্ট্রেলিয়ান গোল্ডিয়ান ফিঞ্চ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:৫৩ পিএম, ২৪ নভেম্বর ২০২১ বুধবার
ফাইল ছবি
পাখিরা বাড়িয়ে তোলে প্রকৃতির শোভা। পৃথিবীতে এমন কিছু পাখি আছে যাদের দৈহিক গঠন, রং এবং সৌন্দর্য মানুষকে তৃপ্তি দেয়। এমন একটি পাখি গোল্ডিয়ান ফিঞ্চ। যার রূপ মুগ্ধ করে মানুষের চোখ।
গোল্ডিয়ান ফিঞ্চ একটি অস্ট্রেলিয়ান পাখি। অস্ট্রেলিয়ার দক্ষিণ বনাঞ্চল ওদের ঘাটি। সেখানে ওরা দল বেঁধে ঘুরে বেড়ায়। এরা দেখতে আমাদের দেশের চড়ুই পাখির মতোই। ১৮৪৪ সালে ব্রিটিশ চিত্রশিল্পী ‘জন গোল্ড’ এই পাখির নামকরণ করে। এরা মূলত ‘এস্ট্রিলিডা’ পরিবারভুক্ত।
গোল্ডিয়ান ফিঞ্চ খুব ছোটো আকারের পাখি। এর দৈর্ঘ্য ১২০ থেকে ১৪০ মিলিমিটার। ওজন ৮ থেকে ১০ গ্রামের মধ্যে। মাথার রং লাল, কালো এবং হলুদ। পালকের রং সবুজ, নীল এবং হলুদ। তবে প্রজাতি ভেদে এদের শরীরে চার থেকে ছয় রঙের পালক দেখা যায়।
পৃথিবীব্যাপী মোট চার প্রজাতির গোল্ডিয়ানের সন্ধান মেলে। যা গ্রিন ব্যাক, ইয়েলো ব্যাক বা লুটিনো, ব্লু ব্যাক এবং এ্যালবিনো। এ ছাড়াও সিলভার, প্যাস্টেল ব্লু, প্যাস্টেল গ্রিন, আইলাক ব্রেস্টেড, ডিলুট ইত্যাদি উপপ্রজাতিও আছে।
সব প্রজাতির ফিঞ্চই প্রাইভেসি পছন্দ করে। এক্ষেত্রে গোল্ডিয়ান আরো এক ধাপ এগিয়ে। এমনকি মেটিংটা পর্যন্ত তারা খুব সাবধানে সারে। ঝাঁক বেধে থাকতে বেশি পছন্দ করে ওরা। প্রকৃতিতে এদের বিচরণ বাসা থেকে ৪০ কিলোমিটারের মধ্যেই। বাসা বানায় গাছের কোটরে।
পুরুষ গোল্ডিয়ানরা বেশ সুন্দর করে একটানা অনেকক্ষণ ধরে শিষ দিতে পারে। এ কারণে এদের গায়ক পাখিও বলা হয়। মেয়ে পাখিরা মৃদু স্বরে ‘প্যাক-প্যাক’ টাইপের শব্দ করে। কম বয়স্ক গোল্ডিয়ানের ছেলে-মেয়ে নির্ধারণ করা প্রায় অসম্ভব। পূর্ণ বয়স্ক হওয়ার পর ছেলেদের বুকে এবং পেটের রং উজ্জ্বল হয়ে ওঠে।
প্রকৃতিতে গোল্ডিয়ান সাধারণত ঘাস জাতীয় উদ্ভিদে উৎপন্ন বীজ বেশি পছন্দ করে। বিশ্বব্যাপী খাঁচায়ও পালন করা হয় এই পাখি। সেক্ষেত্রে সিড মিক্স, চিনা, কাউন, পোলাও ধান, মিলেট, তিশি, গুজিতিল, ক্যানারি খেতে দেওয়া হয় এই পাখিদের।
বিশ্বজুড়ে অগণিত সুন্দর পাখি দেখা যায়। তবে কোনটি সবচেয়ে বেশি সুন্দর তা হয়ত আজও কেউ জানে না। কারণ পৃথিবীর সব পাখিরাই যে সুন্দর। এরই মধ্যে কিছু পাখির আকর্ষণীয় বৈশিষ্ট্য তাকে আলোচিত করেছে। আলোচিত পাখিদের তালিকায় আছে গোল্ডিয়ান ফিঞ্চ। হয়ত অসম্ভব সৌন্দর্য ও নিজ গুণই তাকে টিকিয়ে রেখেছে সুন্দর পাখিদের তালিকায়।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০



