ঢাকা, বুধবার ০১, জুলাই ২০২৬ ৫:৫৫:১৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাস, কাল থেকে কার্যকর ক্ষোভে ফুঁসছে ভেনেজুয়েলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তরা যুক্তরাষ্ট্রে রেকর্ড ভাঙা তাপদাহ, ঝুঁকিতে ২৫ কোটি নাগরিক টাইব্রেকারে নেদারল্যান্ডসকে বিদায় করে শেষ ষোলোতে মরক্কো টাইব্রেকারে জার্মানিকে বিদায় করে প্যারাগুয়ের ইতিহাস জাপানের স্বপ্ন ভেঙে শেষ ষোলোতে ব্রাজিল শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সুবর্ণচরে ধর্ষণ : ৫ দিনের রিমান্ডে ৭ জন

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৩৬ পিএম, ৬ জানুয়ারি ২০১৯ রবিবার

ফাইল ছবি

ফাইল ছবি

নোয়াখালীর সুবর্ণচরে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় এজাহারভুক্ত পাঁচ আসামিসহ মোট সাতজনকে পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করা হয়েছে। 

এর আগে নোয়াখালীর সুবর্ণচরে নির্বাচনের রাতে ধর্ষণের ঘটনায় এজাহারভুক্ত পাঁচ আসামিসহ মোট আটজনকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, আজ রোববার সকালে সাত আসামিকে জেলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-২ নম্বর আমলি আদালতে (চরজব্বার) সোপর্দ করা হয়েছে। তাদের প্রত্যেকের সাতদিন করে রিমান্ড আবেদন করে পুলিশ।

শুনানি শেষে প্রত্যেকের পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করা হয়।

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) ইব্রাহিম খলিল জানান, আট আসামীর মধ্যে একজনকে আজ ভোরে গ্রেফতার করা হয়েছে। বাকী সাত জনকে গত কয়েক দিনে গ্রেফতার করা হয়।

এ পর্যন্ত এ ঘটনায় গ্রেফতারকৃতরা হলো-মূলহোতা রুহুল আমিন, আসামি সালাউদ্দিন (৩৫), ইব্রাহিম খলিল বেচু, জসিম উদ্দিন ওরফে জইস্যা (৩৫), হাসান আলী ভুলু (৬০), চর বাগ্গা গ্রামের মৃত ইসমাইলের ছেলে সোহেল (৩৫), মৃত আব্দুল মান্নানের ছেলে স্বপন (৩৫) ও একই গ্রামের আহমদ উল্লার ছেলে বাসু (৪০)।