সুস্থ ও সুন্দর থাকতে পান করুন ‘হার্বাল চা’
নিজস্ব প্রতিবেদকঃ | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:০৩ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০২৩ রবিবার
সংগৃহীত ছবি
সুস্থ দেহ প্রশান্ত মন কর্মব্যস্ত সুখি জীবন। কথাটি সকলের ক্ষেত্রেই খুবই গুরুত্বপূর্ণ। কারণ শরীর যদি ফিট না থাকে তবে কাজে শক্তি আসে না। তরুণ থাকার, তারুণ্য ধরে রাখার, তারুণ্য বজায় রাখার সবচেয়ে বড় উপায় হচ্ছে সঠিক স্বাস্থ্যকর খাবার এবং সঠিক খাদ্যাভ্যাস।
সুস্থ খাবার, স্বাস্থ্যকর খাবার এবং স্বাস্থ্যকর অভ্যাস, এই মিলে হচ্ছে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস। তারুণ্য ধরে রাখতে, সব সময় সুস্থ থাকতে সঠিক খাদ্যাভ্যাস তাই খুবই জরুরী।
স্বাস্থ্যকর খাবারকে আমরা সুখাদ্য বলতে পারি। সুখাদ্যের বিপরীতে যেটা আছে সেটাকে আমরা কুখাদ্য বলতে পারি। অস্বাস্থ্যকর খাবারকে কুখাদ্য বলা হয়। কারণ ‘কু’ শব্দটা আমাদের পরিচিত শব্দ এবং ‘কু’ যে ভালো না এটা আমরা সবাই বুঝি।
সারাদিন আমাদেরকে প্রাণবন্ত ও সুস্থ রাখতে তাই সুখাদ্যের বিকল্প নেই। সেই ধারাবাহিকতায় আজ আমরা এমন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি যা দেহের জন্য ভালো ফল আনতে সক্ষম।
চা, কফি আমরা নিয়মিত খাই। কিন্তু কোনটি দেহের জন্য ক্ষতিকর তা জানতে হবে। কোনটি খেলে দেহ ঠিক থাকবে তাও জানতে হবে। আমরা প্রচলিত চা-কফি দেখে দূরে থাকবো। এ ক্ষেত্রে ‘হার্বাল চা’ উত্তম একটি পানীয় হতে পারে।
কি লাগবে
দারুচিনি গুঁড়ো ১/৩ টেবিল চামচ, মধু ১ চা চামচ, লবঙ্গ ৩টি, পানি আড়াই কাপ, গোলমরিচ ২০টি, কাগজি লেবু ১ টুকরো, ছোট এলাচ ৪টি, আদা ১ ইঞ্চি সমান।
যেভাবে তৈরি করবেন
প্রথমে দারুচিনি গুঁড়ো গোলমরিচ আদা (কুচি করা) ছোট এলাচ ও লবঙ্গ একসাথে আড়াই কাপ পানিতে মিশিয়ে চুলায় দিন। ফুটানোর পর পানির পরিমাণ কমে এক কাপ পরিমাণ হলে ১ চা চামচ মধু ভালোভাবে নেড়ে মেশান। এবার একটুকরো লেবু চিপে দিন। তৈরি হয়ে গেল হার্বাল চা। আপনার পছন্দ অনুযায়ী কাপে বা মগে পরিবেশন করুন।
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা








