সেই ‘প্রিয় বন্ধুকে’ দলে পেলেন মোস্তাফিজ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:৫২ পিএম, ১৩ ফেব্রুয়ারি ২০২২ রবিবার
ফাইল ছবি
আইপিএলে এবারের আসরে বিশ্বসেরা অন্যতম অলরাউন্ডার সাকিব আল হাসান দল না পেলেও ঠিকই পেয়েছেন মোস্তাফিজুর রহমান।
গত আসরে ১ কোটির ভিত্তিমূল্যে রাজস্থানে রয়ালসে যোগ দিয়েছিলেন মোস্তাফিজ। এবার ২ কোটি ভিত্তিমূল্যে যোগ দিলেন দিল্লি ক্যাপিটালসে।
আর দল বদলে গেলেও প্রিয় বন্ধুকে পেয়েছেন মোস্তাফিজ। তার দলে যোগ দিয়েছেন ভারতীয় বাঁহাতি পেসার চেতন সাকারিয়া।
৪ কোটি ২০ লাখে চেতন সাকারিয়াকে কিনে নিয়েছে দিল্লি ক্যাপিটালস।
আইপিএলের গত আসরের শুরুতেই ভাইকে হারান সাকারিয়া। খেলা চলাকালীন বাবাকে হারান। করোনায় আক্রান্ত হয়ে মারা যান তার বাবা।
ভাইয়ের পর বাবাকে হারালে শোকে কাতর হয় রাজস্থান রয়েলস শিবির। সে সময় সাকারিয়ার প্রতি সমবেদনা জানিয়ে বার্তাও দিয়েছিলেন কাটার মাস্টার মোস্তাফিজ।
মোস্তাফিজের একজন ভক্ত সাকারিয়া। বাংলাদেশের এ পেসারের বোলিং তাকে মুগ্ধ করে।
দুজনের মধ্যে দারুণ বন্ধুত্বও গভীর। আইপিএল পরবর্তী ভারতের শ্রীলংকা সফরে দারুণ পারফর্ম করেন সাকারিয়া।
বাঁহাতি এ পেসার সে সময়ে বলেছিলেন, মোস্তাফিজুর রহমানের বোলিং ভাবনা আয়ত্ত্বে আনার চেষ্টা করছেন তিনি। নিয়মিত আলোচনা করে মোস্তাফিজের খুঁনিনাটি জানার চেষ্টা করছেন।
সাকারিয়া বলেছিলেন,‘আমাদের দুজনের (মোস্তাফিজ ও সাকারিয়া) কথা চলতে থাকে। তিনি আমাকে সব সময়ই শেখাতে থাকেন। তার ভাবনা খুবই পরিষ্কার। নিজের পরিকল্পনায় তিনি সবসময় বিশ্বাস রাখেন। বেশির ভাগ সময়ই তার জানা থাকে, কোন পরিস্থিতিতে কখন কোন ধরনের বল করতে হবে। তিনি আমাকে প্রতিবারই সাহায্য করে থাকেন।’
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- নতুন লুকে অভিনেত্রী সাদিয়া আয়মান, ভক্তদের ব্যাপক উচ্ছাস
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- রাতের মধ্যে ঢাকাসহ ১৭ অঞ্চলে ঝড়ের আভাস
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী











