সেই বজ্রকণ্ঠ ভাষণ: ৫০ বছর পরও আবেদনময়
প্রত্যয় ফয়সাল | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:০৮ পিএম, ৭ মার্চ ২০২১ রবিবার
সেই বজ্রকণ্ঠ ভাষণ: ৫০ বছর পরও আবেদনময়
কিশোর লেখার প্রিয় ছোট্ট বন্ধুরা, তোমরা নিশ্চয় জানো ৭ মার্চ বাঙালির জীবনে এক ঐতিহাসিক দিন। এ দিনটির বিশেষ আবেদন রয়েছে আমাদের জীবনে। ১৯৭১ সালের এদিনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তৎকালিন রেসকোর্স ময়দানে (এখন যেখানে শিশুপার্ক দাঁড়িয়ে আছে) তাঁর বাঙালির অবিসংবাদিত নেতা দিয়েছিলেন এক বজ্রকণ্ঠ ভাষণ। ঐতিহাসিক এই ভাষণে তিনি ঘোষণা করেন আমাদের স্বাধীনতার সংগ্রামের। তিনি বলেন, ‘এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।’ তাঁর ভরাট বজ্রকণ্ঠের আহবানে আলোড়িত হয়ে ওঠে সারা দেশ, জাতি। ঘাবড়ে যায় পৈশাচিক পাক শাসকের দল; নড়ে ওঠে তাদের ক্ষমতার ভীত।
ঐতিহাসিক ভাষণে উৎসাহিত হয়ে বঙ্গবন্ধুর সে ডাকেই একাত্তরের মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে সমগ্র জাতি। নয় মাসের সশস্ত্র যুদ্ধে ৩০ লাখ শহীদের আত্মদান, আড়াই লাখ মা-বোনের সম্ভ্রমহানি ও সমগ্র জাতির বিশাল ত্যাগের বিনিময়ে অর্জিত হয় স্বাধীনতা।
সেদিন রাজধানী ঢাকা ছিল মিছিলের শহর। ঢাকা ও আশপাশের বিভিন্ন এলাকা থেকে সব মিছিলই এসে থামে রমনা রেসকোর্স ময়দানে। রেসকোর্স রূপ নেয় জনসমুদ্রে। ধর্ম-বর্ণ-গোত্র নির্বিশেষে লাখো মানুষে সয়লাব হয়ে যায় বিশাল ময়দান। বাতাসে উড়ে বাংলার মানচিত্র আঁকা লাল সূর্যের অসংখ্য পতাকা। আকাশে উত্থিত বাঁশের লাঠির সঙ্গে লাখো কণ্ঠের স্লোগানে কেঁপে উঠে জনসমুদ্র, সারা শহর।
ঘড়ির কাঁটায় তখন বিকেল ৩টা ২০ মিনিট। সাদা পাজামা-পাঞ্জাবি আর হাতকাটা কালো কোট পরে বাঙালির প্রাণপুরুষ প্রিয় নেতা বঙ্গবন্ধু দৃপ্তপায়ে উঠে আসেন মঞ্চে। দাঁড়ান মাইকের সামনে। ঐতিহাসিক ভাষণের মাধ্যমে জানিয়ে দেন বাঙালির মুক্তির কথা; স্বাধীনতার কথা।
মাইকের সামনে প্রিয় নেতা শেখ মুজিব তাঁর বজ্রকণ্ঠে দিলেন সেই ঐতিহাসিক ভাষণ। তিনি বললেন, তিনি বাঙালির মুক্তি চান। কিন্তু পাকিস্তানিরা বাঙালির মুক্তি দিতে চায় না। আর তাই এবার আর চেয়ে-চিন্তে মুক্তি পাওয়া যাবে না। মুক্তির জন্য সংগ্রাম করতে হবে।
২৫ মার্চ সংসদ অধিবেশনের নতুন তারিখ ঘোষণা করা হয়েছিলো। কিন্তু শেখ মুজিব বলে দিলেন, ‘রক্তের দাগ এখনো শুকায়নি, শহীদের রক্ত মাড়িয়ে ২৫ তারিখের অধিবেশনে যোগ দিতে যাবো না।’ তার আগে সব শহীদদের বিচার করতে হবে। আন্দোলনের সময় পাকিস্তানি শাসকেরা শত শত বাঙালিকে গুলি করে হত্যা করেছিলো। আগে সেসব হত্যার বিচার করতে হবে। তারপর অধিবেশনে যোগ দেবার কথা আসবে।
তিনি বললেন, ‘আজ থেকে কোর্ট-কাচারি, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, অফিস-আদালত, শিক্ষা প্রতিষ্ঠানসমূহ অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। কোনো কর্মচারি অফিসে যাবেন না-এ আমার নির্দেশ। গরীবের যাতে কষ্ট না হয় তার জন্য রিকশা চলবে, ট্রেন চলবে আর সব চলবে।... শুধু পূর্ব বাংলার আদান-প্রদানের জন্য ব্যাংকগুলো দু’ঘণ্টার জন্য খোলা থাকবে। পূর্ব বাংলা থেকে পশ্চিম পাকিস্তানে টাকা যেতে পারবে না।... টেলিগ্রাফ টেলিফোন বাংলাদেশের মধ্যে চালু থাকবে, তবে সাংবাদিকরা বহির্বিশ্বে খবর পাঠাতে পারবেন।’
তিনি বললেন, ‘বাংলার ঘরে ঘরে দূর্গ গড়ে তোলো, যার যা আছে তাই নিয়ে শত্র“র মোকাবিলা করতে হবে। ...আমরা তাদের ভাতে মারবো-পানিতে মারবো।’ উদাত্ত কণ্ঠে তিনি আরও বললেন-‘আমি যদি হুকুম দেবার নাও পারি, যদি আমার সহকর্মীরা না থাকেন, আপনারা সংগ্রাম চালিয়ে যাবেন।... বাঙালিরা যখন মরতে শিখেছে-তখন কেউ তাদের দাবায়ে রাখতে পারবে না।’
তিনি বললেন, ‘আপনারা আমার উপর ছেড়ে দেন-আন্দোলন কিভাবে করতে হয় তা আমি জানি।’ তিনি আরও বললেন, ‘যার যা আছে তাই নিয়ে প্রস্তুত থাকুন। মনে রাখবেন রক্ত যখন দিয়েছি, রক্ত আরও দেব, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্ল¬াহ। এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। ... জয় বাংলা।’
সেদিন সেই ভাষণে দুলে উঠেছিলো পাকিস্তান নামের দেশটির ভিত্তিমূল পর্যন্ত। সেই ভাষণে শেখ মুজিব পুরো বাঙালি জাতিকে দিয়েছিলেন সম্পূর্ণ দিক নির্দেশনা। আর তার কথা বাঙালিরা পালন করেছিলো অক্ষরে অক্ষরে। সশস্ত্র মুক্তি সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিলো বাংলার সাত কোটি মানুষ।
রেসকোর্স ময়দান থেকে বঙ্গবন্ধুর ভাষণ সরাসরি প্রচারের সমস্ত আয়োজন ছিল রেডিও পাকিস্তান ঢাকা কেন্দ্রের। প্রচার শুরুও হয়েছিল। কিন্তু সামরিক কর্তৃপক্ষ প্রচার বন্ধ করে দিলে বেতারের সমস্ত বাঙালি কর্মচারি বেতার ছেড়ে বেরিয়ে আসেন। বন্ধ হয়ে যায় বেতার। ঢাকার বাইরে ছড়িয়ে পড়ে নানা গুজব। পরে গভীর রাতে সামরিক কর্তৃপক্ষ বঙ্গবন্ধুর পূর্ণ ভাষণ সম্প্রচারের অনুমতি দিতে বাধ্য হয়।
- দিনেই নামবে রাত, ৬ মিনিট অন্ধকারে ডুবে থাকবে পৃথিবী
- লামিন ইয়ামালের জীবনের হার নামানা গল্প
- কলা কেনার আগে জেনে নিন ৫ সহজ কৌশল
- ৯০ ডলার ছাড়াল জ্বালানি তেলের দাম
- দীর্ঘ সময় গ্যাস সংকটে ভুগবেন যেসব এলাকার বাসিন্দারা
- ১১০৪ জনকে নিয়োগ দেবে জাগরণী চক্র ফাউন্ডেশন
- সাংবাদিক ফরিদা আখতার খানের মৃত্যুবার্ষিকী আজ
- সড়কে যান চলাচল নিয়ে ডিএমপির জরুরি নির্দেশনা
- পেরুতে ৫.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ৬
- দেশের ১৭ অঞ্চলে বজ্রবৃষ্টি-দমকা হাওয়ার শঙ্কা
- পিরিয়ডের ব্যথা দূর করবে এই উপকারী পানীয়
- বিয়েটা আর করতে হলো না: পরীমণি
- উজানের ঢল আর ভারি বৃষ্টিতে বাড়ছে তিস্তার পানি
- ঢাকার বাতাস আজ ‘সহনীয়’, দূষণ শীর্ষে কাম্পালা
- হার মেনে নিয়ে যা বললেন কিংবদন্তি মেসি
- এইচএসসি পাসেই ব্র্যাকে চাকরি মিলছে
- উত্তরে নদনদীর পানি বাড়ছে, বন্যার শঙ্কা
- হামে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১০৫১
- পিরিয়ডের ব্যথা দূর করবে এই উপকারী পানীয়
- এআই ঝুঁকি: `মেশিন আমার কাজ করলে, সংসার চালব কীভাবে?`
- মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড এখন এমবাপের
- আজ রাতে ফাইনালের মহারণে আর্জেন্টিনা-স্পেন
- নারীরা রাস্তায় যৌন হয়রানির শিকার হলে যা করবেন
- ২৩ বছরের ভাড়াটিয়াকে বাড়ি উপহার দিলেন মালিক
- হার মেনে নিয়ে যা বললেন কিংবদন্তি মেসি
- পুশইনের শিকার সেই রেশমা এখন কারাগারে
- গৃহিণী থেকে সফল কৃষি উদ্যোক্তা খাদিজা
- আর্জেন্টিনা-স্পেনের হাফটাইমে শাকিরা-বিবারদের কনসার্ট
- হুমায়ূন আহমেদের ১৪তম মৃত্যুবার্ষিকী আজ
- কলা কেনার আগে জেনে নিন ৫ সহজ কৌশল

