সোনাক্ষীকে যা বললেন মৌসুমী
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৫৩ পিএম, ২৫ অক্টোবর ২০২৪ শুক্রবার
সংগৃহীত ছবি
অনেক দিন অভিনয় থেকে দূরে থাকার পর ফের পুরোনো মেজাজে অভিনেত্রী মৌসুমী চট্টোপাধ্যায়। বাংলা ছবির মাধ্যমে অভিনয়ে ফিরছেন, এটিই ছিল সাম্প্রতিক খবর। আনন্দবাজার অনলাইন জানাচ্ছে অন্য খবর— এই প্রথম কোনো বিজ্ঞাপনী ছবিতে তাকে দেখা যাবে । এ খবর জানিয়েছেন খোদ ‘বিজয়ার পরে’ ছবির পরিচালক অভিজিৎ শ্রীদাস। তিনি বলেন, তরুণ মজুমদারের হাত ধরে মৌসুমীদি প্রথম অভিনয়ে এসেছিলেন। সৌভাগ্যক্রমে আমি ওকে বিজ্ঞাপনী ছবিতে প্রথম আনতে পারলাম।
যিনি নতুন করে ফিরছেন তিনি কী বলছেন? এমন প্রশ্ন ছিল পরিচালকের কাছেই। অভিজিৎ বলেন, এ বর্ষীয়ান অভিনেত্রী এখন ভালো কাজ করতে চাইছেন। সে কথা তিনি বলেছেন। মৌসুমীর কথায়— আমায় পছন্দসই চরিত্র দাও। কাজ করব। এতদিন যেমন করে এসেছি। মজার, ঘরোয়া, চরিত্রে গভীরতা আছে। আমিও তাহলে আবার আগের মতো অভিনয় করব। এখনো হাসিতে গজদন্তের ঝিলিক। দুই গালে হালকা টোল। কথায় কথায় রসিকতা। নিজে হেসে অন্যকে হাসানো— যতক্ষণ সেটে ততক্ষণ কেবল তার রাজপাট। সব একই আছে, দাবি পরিচালকের।
মুম্বাইয়ে প্রথম সারির এক মশলা প্রস্তুতকারী সংস্থার বিজ্ঞাপনী ছবি করতে গিয়ে অভিজ্ঞতা অভিজিতের। এ ছবিতে মৌসুমীর সঙ্গী বলি অভিনেত্রী সোনাক্ষী সিনহা। মৌসুমী বায়ুর দাপটে তিনিও নাকি বেসামাল। মৌসুমীদি একটা করে কথা বলছেন, আর সোনাক্ষী হেসে গড়িয়ে পড়ছেন।
পরিচালক বলেন, দুই অভিনেত্রী নিজের পরিচয়েই ধরা দেবেন। সোনাক্ষী রান্নার শোর সঞ্চালক। আর মৌসুমী তার অতিথি। সাধারণত অতিথিরা এস রেঁধেবেড়ে খাওয়ান। দিদি তো বরাবর ব্যতিক্রমী। তাই তিনি সঞ্চালিকাকে বলবেন, তাকে রেঁধে খাওয়াতে হবে! তাদের সৌন্দর্য বুঝেই তাই সাজসজ্জার আয়োজন।
মৌসুমীকে দেখা যাবে সোনালি আর পিচরঙা টিস্যু শাড়িতে। সোনাক্ষী লাল রঙের পাশ্চাত্য পোশাকে। কখনো একই রঙের সিক্যুইন সালোয়ারে। শত্রুঘ্ন সিনহার মেয়ের সঙ্গে শুটিং করে প্রবীণ অভিনেত্রী এতটাই খুশি যে, এই প্রজন্মের সঙ্গেই বেশি কাজ করতে চান তিনি। প্রজন্মের ফারাক থাকলেও উভয়েই বাংলা পরিচালককে একইভাবে সম্মান করেছেন।
অভিজিতের মতে, এ জন্যই মুম্বাইয়ে কাজ করে আরাম। তার এই ছবিতে ক্যামেরার দায়িত্বে সিরিজ ‘গুল্লাক’খ্যাত সিনেমাটোগ্রাফার নিখিল আরলকর। বয়স সৌন্দর্যে থাবা বসায়। জীবনের নানা ওঠাপড়া ছাপ ফেলে মনের আয়নায়। মৌসুমীর ক্ষেত্রেও তাই।
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য






