সোনারগাঁওয়ে মাসব্যাপী লোকজ উৎসব শুরু
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৪২ পিএম, ১৬ জানুয়ারি ২০২৪ মঙ্গলবার
সংগৃহীত ছবি
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মাসব্যাপী 'লোককারুশিল্প মেলা ও লোকজ উৎসব ২০২৪' আজ মঙ্গলবার শুরু হয়েছে।
বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের আয়োজনে নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ্-আল-কায়সার প্রধান অতিথি হিসেবে এ মেলার উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব খলিল আহমদ।
প্রধান অতিথি বলেন, বাংলার প্রাচীন রাজধানী সোনারগাঁও সারাবিশ্বে সুপরিচিত লোকজ ঐতিহ্যের কারণে। জাতির পিতা বঙ্গবন্ধুর স্মৃতিধন্য সোনারগাঁওকে বিশ্বের সামনে আরও আকর্ষণীয় করে তুলে ধরতে হবে।
সভাপতির বক্তব্যে সংস্কৃতি সচিব খলিল আহমদ বলেন, লোকজ ঐতিহ্য ও শিল্পের উন্নয়নে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন নিরলস কাজ করে যাচ্ছে। মাসব্যাপী লোককারুশিল্প মেলা ও লোকজ উৎসবের মূল উদ্দেশ্য হচ্ছে- সারাদেশের কারুশিল্পীরা এ মেলায় এসে নিজ হাতে কারুশিল্প পণ্য তৈরি, প্রদর্শন ও বাজারজাত করবে। এর মাধ্যমে কারুশিল্পের প্রসারসহ এ সেক্টরে নতুন উদ্যোক্তা তৈরি হবে।
তিনি বলেন, কারুশিল্প পণ্য তৈরির কলাকৌশল অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের অন্তর্ভুক্ত। ২০১৭ সালে সিলেটের শীতলপাটি বয়নশিল্প এবং সম্প্রতি ঢাকার রিকশা ও রিকশাচিত্র ইউনেস্কো'র অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্য হিসাবে স্বীকৃতি পেয়েছে।
বিভিন্ন কারুশিল্প পণ্য তৈরির কলাকৌশলকে ডকুমেন্টশন করা হবে এবং পরবর্তীতে ইউনেস্কো'র অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্য হিসাবে অন্তর্ভুক্তির লক্ষ্যে সংস্কৃতি মন্ত্রণালয়ের মাধ্যমে প্রেরণ করা হবে বলেও উল্লেখ করেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সংস্কৃতি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন ও পরিকল্পনা) ইমরুল চৌধুরী, বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশের ঢাকা রিজিয়নের পুলিশ সুপার নাইমুল হক, নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নূরুন্নবী ও অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেন প্রমুখ।
আলোচনা সভা শেষে প্রধান অতিথিসহ অতিথিবৃন্দ মেলা পরিদর্শন করেন। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক








