সৌদিতে নারীকর্মীদের রক্ষায় নতুন উদ্যোগ: প্রবাসী কল্যাণমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৬:১৬ পিএম, ১৭ ডিসেম্বর ২০১৯ মঙ্গলবার
সৌদিতে নারীকর্মীদের রক্ষায় নতুন উদ্যোগ: প্রবাসী কল্যাণমন্ত্রী
সৌদি আরবে নারীকর্মী সুরক্ষায় নতুন উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ।
তিনি বলেন, আমাদের নারীকর্মী যারা বিদেশে রয়েছে, আগের থেকে তারা অনেক সুরক্ষিত অবস্থায় আছে। এই অবস্থা আরও ভালো হবে। আমি বিশ্বাস করি, একজন নারীকর্মীও ওখান থেকে আর হয়রানি, বঞ্চনা ও লাঞ্চিত হয়ে ফিরে আসবে না। সৌদির সঙ্গে নতুন চুক্তি অনুসারে নির্যাতনের জন্য দায়ী গৃহকর্তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
আজ মঙ্গলবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে মন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী ইমরান আহমদ বলেন, গত ১ ডিসেম্বর থেকে নারীকর্মী ফেরত আসার সংখ্যা আর ৩০ নভেম্বরের আগ পর্যন্ত ফেরত আসা নারীকর্মীর সংখ্যার একটু তুলনামূলক চিত্র ভিন্ন রকম। যেভাবে বিগত ১০ মাসে সৌদি থেকে নারীকর্মীরা ফেরত এসেছে, তার সঙ্গে ডিসেম্বরে ফেরত আসার সংখ্যার একটি বড় ধরনের ব্যবধান রয়েছে। এই সফলতা আসছে মন্ত্রণালয়ের সচিবের নেতৃত্বে সৌদি কর্তৃপক্ষের সঙ্গে গত নভেম্বর মাসে জয়েন্ট টেকনিক্যাল কমিটির মিটিংয়ের পর থেকে।
তিনি বলেন, গত বছর পর্যন্ত রেমিটেন্স ১৬ বিলিয়ন ডলার ছিল। এই বছরের প্রথম ছয় মাসের হিসেবে ২২ দশমিক ৫ শতাংশ উদ্ধৃত আছে। আমরা বিশ্বাস করি, বছর শেষে ২১ বিলিয়ন ডলারের ওপরে যাবে।
দক্ষ কর্মী পাঠাতে প্রত্যেক উপজেলায় একটি করে টেকনিক্যাল ট্রেনিং সেন্টার করা হবে উল্লেখ করে মন্ত্রী বলেন, প্রত্যেক উপজেলায় টিটিসি করার উদ্দেশ্য হচ্ছে অনেক উপজেলা থেকে বিদেশ যাওয়ার মানুষ কম। সরকার চায় বিদেশ যাওয়ার সুযোগ সারাদেশে থাকুক। প্রধানমন্ত্রীর নির্বাচনি ইশতেহার অনুযায়ী প্রতি উপজেলা থেকে এক হাজার দক্ষ কর্মি বিদেশ পাঠানো হবে। এই টার্গেট পূরণ করার জন্য সব জায়গায় ট্রেনিং সেন্টার থাকা দরকার।
ইমরান আহমদ বলেন, অভিবাসী কর্মীরা বেশির ভাগই প্রতারিত হয়, তারা ক্ষতিগ্রস্ত হয় এবং জমি বাড়ি বিক্রি করে বিদেশ যায়। এই দৃশ্য সরকার বদলাতে চায়।
মন্ত্রী জানান, মালয়েশিয়ার নিজস্ব কারণেই সেদেশের শ্রমবাজার চালু হচ্ছে না। তবে শিগগিরই খোলার সম্ভাবনা রয়েছে।
ব্রিফিংয়ে মন্ত্রণালয়ের সচিব সেলিম রেজা জানান, আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে দিনব্যাপী মেলা ও অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯ ডিসেম্বর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
তিনি জানান, অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বীমা পলিসি হস্তান্তরের মাধ্যমে প্রবাসী কর্মির বীমা কার্যক্রম উদ্বোধন করবেন। তিনি প্রবাসী কর্মীদের সন্তানদের হাতে শিক্ষাবৃত্তি তুলে দিবেন। অনুষ্ঠানে ১৪টি দেশের ৪২ জন প্রবাসীকে সিআইপি সম্মাননা দেয়া হবে। পাশাপাশি মুজিববর্ষ উপলক্ষে একটি ‘বঙ্গবন্ধু কর্নার’ থাকবে মেলায়।
সংবাদ সম্মেলনে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক গাজী মোহাম্মদ জুলহাস, বিএমইটির মহাপরিচালক শামসুল আলম, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আহমেদ মুনিরুছ সালেহীন, সাবিহা পারভীন, নাজিবুল ইসলাম ও শহিদুল আলম উপস্থিত ছিলেন।
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- বাংলাদেশসহ নানা দেশে হঠাৎ ফেসবুক বন্ধ!
- আজকের বাজারদর: কমেনি স্বস্তি, চড়া দামে নিত্যপণ্য
- ৯০ শতাংশ মানুষের কাছে ‘৫-জি‘ পৌঁছে দিতে চায় সরকার
- ৮৯ দিনে হামে ৬৪৩ শিশুর প্রাণহানী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- মূল্যস্ফীতি সাড়ে ৭ শতাংশ নামিয়ে আনা প্রায় অসম্ভব: সিপিডি
- ৯৬ বছর পর উদ্বোধনী ম্যাচে জয় পেলো মেক্সিকো
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- ৮৯ দিনে হামে ৬৪৩ শিশুর প্রাণহানী
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- মূল্যস্ফীতি সাড়ে ৭ শতাংশ নামিয়ে আনা প্রায় অসম্ভব: সিপিডি
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- বাংলাদেশসহ নানা দেশে হঠাৎ ফেসবুক বন্ধ!






