স্কুলের বেতন হিসেবে প্লাস্টিক বর্জ্য
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:০৩ পিএম, ১ জুন ২০১৯ শনিবার
ছবি: ইন্টারনেট
সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের নিয়ে চালু হয়েছে একটি স্কুল। সেখানে বেতন হিসেবে টাকার বদলে দিতে হয় প্লাস্টিক বর্জ্য। পরিবেশ বিষয়ে সচেতনতা থেকে এই কর্মসূচী চালু করেছে স্কুলটি। প্রচলিত শিক্ষা আর কারিগরি প্রশিক্ষণকে একসঙ্গে মিলিয়ে তৈরি হয়েছে পাঠ্যক্রম। ভারতের আসামে ব্যতিক্রমী এই শিক্ষাপ্রতিষ্ঠানটি চালু করেছে এক তরুণ দম্পতি।
২০১৮ সালের অক্টোবর থেকে আকশার ফোরাম স্কুলের কার্যক্রম শুরু হয়। স্কুলে প্রতি সপ্তাহে শিক্ষার্থীকে ২৫ টুকরো প্লাস্টিক জমা দিতে হয়।
ফোরামের সহ-প্রতিষ্ঠাতা পারমিতা শর্মা বলেন, আমরা শিক্ষার্থীদের কাছ থেকে প্লাস্টিক সংগ্রহ করা শুরু করি। কারণ, এটা একটা সমস্যা হয়ে দেখা দিয়েছিল। আমরা শিক্ষার্থীদের কাছ থেকে জানতে পারি যে, শীতের মাসগুলোতে প্রায় প্রতিদিনই তারা প্লাস্টিক পোড়ায়। শিক্ষার্থীরা এর চারপাশে দাঁড়িয়ে গা গরম করে। তাই এটি বন্ধ করতে আমরা প্লাস্টিক বর্জ্য জমা দেওয়া বাধ্যতামূলক করি।
শিক্ষার্থীরা প্লাস্টিকের বোতলে প্যাকেটগুলো ঠেসে ভরে ‘ইকো-ব্রিকস’ তৈরি করে। সেই ইকো-ব্রিকস দিয়ে গাছের বেড়াসহ বিভিন্ন স্থাপনা নির্মাণ করে শিক্ষার্থীরা। এটি দিয়ে পায়ে হাঁটা পথ তৈরি করেছে শিক্ষার্থীরা। এটি চালুর পর শিক্ষার্থীরাও সচেতন হচ্ছে।
পারমিতা জানান, শিক্ষার্থীরা এখন জানে যে প্লাস্টিক পোড়ানো ক্ষতিকর। তারা বাড়িতে বাবা-মায়েদেরও এ বিষয়ে সচেতন করে।
এই স্কুলের বেশিরভাগ শিক্ষার্থী সুবিধাবঞ্চিত। অনেকেই জীবিকা অর্জনের জন্য স্কুল থেকে ঝরে পড়েছিল। কিন্তু এই স্কুল পড়ালেখার পাশাপাশি শিক্ষার্থীদের আয়ের পথ খুঁজে বের করেছে। বয়সে ছোট শিক্ষার্থীদের পড়াশুনায় সাহায্য করার জন্য তুলনামূলক বড় শিক্ষার্থীদের ঘণ্টা হিসেবে বেতন দেওয়া হয়। এছাড়া কারিগরি শিক্ষা তাদেরকে অন্য পেশায় দক্ষ হতে সাহায্য করে।
পারমিতা বলেন, আমরা আশা করছি যে, পর্যাপ্ত দক্ষতা নিয়ে তারা নিজের পায়ে দাঁড়াতে পারবে। আমরা একটি মডেল তৈরি করার চেষ্টা করছি যাতে স্কুলের পরেই কাজে যোগ দেওয়া সম্ভব হয়।
মাত্র ২০ জন শিক্ষার্থী নিয়ে এই স্কুল শুরু হয়েছিল। বর্তমানে বাঁশের ঘরের স্কুলটিতে শতাধিক শিক্ষার্থী পড়াশুনা করছে। এই মডেলের শিক্ষাপ্রতিষ্ঠান ভারতজুড়ে ছড়িয়ে দিতে চান এই দম্পতি।
-জেডসি
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, আন্দোলনে সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- ঢাকাসহ সারা দেশে টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- খরচ কমলো হজের, সর্বনিম্ন ব্যয় ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, আন্দোলনে সংসদ অচল
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা


