ঢাকা, সোমবার ২৩, মার্চ ২০২৬ ১:১৮:২০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
একাত্তরে গণহত্যাকে স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব কুমিল্লায় যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২ দেশের বাজারে সোনার দামে বড় পতন নারী ফুটবলের বিকাশে নতুন সিদ্ধান্ত ফিফার কুমিল্লায় ট্রেন দুর্ঘটনা: ২ গেটম্যান বরখাস্ত, তদন্তে ৩ কমিটি অনেক নারী এখনও ন্যায়বিচার থেকে বঞ্চিত: এড. দিলশাদ

স্পেনে নারী রেফারিকে ধর্ষণের হুমকি

খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:০১ পিএম, ১০ ডিসেম্বর ২০১৯ মঙ্গলবার

স্পেনে নারী রেফারিকে ধর্ষণের হুমকি

স্পেনে নারী রেফারিকে ধর্ষণের হুমকি

মাঠে খেলা মানেই বিভিন্ন মতামত, বাকবিতন্ডা। প্রতিপক্ষের সঙ্গে কথা কাটাকাটি, মারামারি ছাড়াও সংঘাত হয় কোচ-সমর্থকদের মধ্যেও।  মাঠে রেফারিও নিগৃহীত হন অনেক সময়।  এবার ফুটবল মাঠে এক নারী রেফারিকে ধর্ষণের হুমকি দেওয়া হলো।

স্প্যানিশ গণমাধ্যম দ্য মার্কা জানিয়েছে, গত সপ্তাহের শেষ দিকে স্পেনের ফুয়েরতেভেনতুরা দ্বীপে নারী রেফারিকে ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে। নিজ দলের  ব্যাপারে নেওয়া সিদ্ধান্ত পছন্দ হয়নি এক সমর্থকের। তিনি ম্যাচ পরিচালনাকারী নারী রেফারিকে উদ্দেশ করে বলেন, ‘যদি তোমাকে বাইরে খুঁজে পাই তাহলে ধর্ষণ করব।’

এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে স্থানীয় লাস পালমাস ফুটবল ফেডারেশন। সোমবার তারা এক বিবৃতিতে এ নিন্দা জানায়।

বিবৃতিতে তারা জানায়, ‘ফুটবল মাঠে এ ধরনের “যৌন আচরণ” ক্রীড়া ক্ষেত্রে নারীর ভূমিকাকে হেয় করে।  ফেডারেশন ও রেফারি কমিটি এ ঘটনায় শাস্তি প্রদানে বদ্ধপরিকর যাতে করে ভবিষ্যতে রেফারিদের সঙ্গে কেউ এ ধরনের আচরণ করতে না পারে।  আমরা আমাদের ভুক্তভোগী নারীর প্রতি পূর্ণ সংহতি ও সহায়তা প্রদানের ঘোষণা দিচ্ছি।’