স্বপ্নের মেট্রোরেল: প্রথম নমুনা কোচ এখন ঢাকায়
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:১২ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০২০ সোমবার
ছবি: সংগৃহীত
যেন অন্ধকার থেকে আলোতে উত্তরণ। রাজধানীবাসীর স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করতে কাজ করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারই হাত ধরে বাংলাদেশ আজ উন্নয়নের মহাসড়ক। সেই ধারা আরো বেগবান করতে মেট্রোরেলের প্রথম কোচ এখন ঢাকায়।
সোমবার রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মেট্রোরেলের ডিপোতে কনটেইনার থেকে বের করে খোলা হয়েছে নতুন কোচের মোড়ক। যদিও এই কোচটি সরাসরি মেট্রোরেলে সংযুক্ত করা হবে না। অর্থাৎ এটি যাত্রী পরিবহনে ব্যবহার হবে না। এটি মূলত প্রদর্শনের জন্য। সেই সঙ্গে সাধারণ মানুষকে মেট্রোরেলে চড়তেও শেখানো হবে কোচটির মাধ্যমে।
ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক গণমাধ্যমে বলেন, জাপানের মিৎসুবিশি ও কাওয়াসাকি থেকে তৈরি এ কোচটি মূল কোচগুলোর আদলেই তৈরি করা হয়েছে। মূলকোচগুলো যেভাবে তৈরি করা হবে এটিও সেভাবেই তৈরি হয়েছে।
উত্তরায় মেট্রোরেলের যে তথ্যকেন্দ্র নির্মাণ করা হচ্ছে সেখানে এটি সাধারণ মানুষের দেখার ও শেখার জন্য রাখা হবে। আগামী মাস থেকেই কোচটি প্রদর্শনীর জন্য উন্মুক্ত করা হবে বলেও জানান মেট্রোরেলের প্রধান।
তিনি বলেন, যাত্রীবাহী মেট্রোরেলের মূল কোচগুলো আগামী ১৫ জুন বাংলাদেশে এসে পৌঁছাবে। গত এক বছর ধরে জাপানে এগুলো তৈরি করা হয়েছে। দেশে আসার পর এগুলো অপারেশন কন্ট্রোল সেন্টারের (ওসিসি) সঙ্গে মিলে চলতে পারছে কিনা তার জন্য ট্রায়াল রান দেয়া হবে। এভাবে একটা একটা করে ট্রেন আসবে। প্রতি সেট ট্রেনের ট্রায়াল রান দেয়া হবে।
এম এ এন ছিদ্দিক আরো জানান, উত্তরার দিয়াবাড়িতে মেট্রোরেলের ডিপোর পাশে ভিজিটর সেন্টার নির্মাণের কাজ প্রায় শেষের দিকে। এমআরটি তথ্য ও প্রদর্শন কেন্দ্রের ভেতরেই রাখা হবে নমুনা ট্রেনটি। সেখানেই দর্শনার্থীদের টিকেট কাটা, ট্রেনে চড়া, দাঁড়ানো, ট্রেন থেকে নামা- এসব বিষয়ে ধারণা দেয়া হবে।
-জেডসি
- বাংলাদেশকে ছাড়াই প্রথমবার শুরু টি-টোয়েন্টি বিশ্বকাপ
- পোস্টাল ভোট: ১২ ফেব্রুয়ারি কখন-কীভাবে গণনা হবে
- শাহবাগ-ইন্টারকন্টিনেন্টালে পুলিশের বাড়তি নিরাপত্তা
- মা-বোনেরা নির্ভয়ে ভোট কেন্দ্রে যাবেন, নিরাপত্তা আমরা দিবো: ফখরুল
- আজ শনিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ
- দুই দিন বন্ধ থাকবে দেশের সব মার্কেট ও শপিংমল
- আজ ঢাকার তাপমাত্রা পরিবর্তনের সম্ভাবনা নেই
- দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৭৬৪০ টাকা
- গুলিবিদ্ধ শিশু হুজাইফা মৃত্যুর কাছে হেরে গেল
- বিশ্বে দ্বিতীয় দূষিত শহর ঢাকা, শীর্ষে কায়রো
- ছোট গল্প: ওরা ঝগড়া ভুলে বন্ধু হলো
- লাঞ্চ, সুস্থ থাকার ছোট কিন্তু কার্যকর টিপস
- ভেনেজুয়েলায় নির্বাচন এ বছর হতে পারে: মাচাদো
- দেশে পৌঁছেছে চার লাখ প্রবাসীর পোস্টাল ব্যালট
- শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন তথ্য
- একজনের সংস্থা ‘পাশা’ দিচ্ছে ১০ হাজার পর্যবেক্ষক
- লাঞ্চ, সুস্থ থাকার ছোট কিন্তু কার্যকর টিপস
- শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন তথ্য
- ছোট গল্প: ওরা ঝগড়া ভুলে বন্ধু হলো
- চট্টগ্রামের বাজারে নিত্যপণ্যের দামে স্বস্তি নেই
- আজ শুক্রবার ঢাকার যেসব মার্কেট বন্ধ
- সন্ধ্যা পর্যন্ত গ্যাসের স্বল্পচাপ থাকবে যেসব এলাকায়
- কলা খাওয়ার ফলাফল: ক্ষুদ্র ফসল, বিশাল উপকারিতা
- নিজের বিয়ে নিয়ে যা বললেন সাফা কবির
- দেশে পৌঁছেছে চার লাখ প্রবাসীর পোস্টাল ব্যালট
- হজযাত্রীদের ভিসা ইস্যুর তারিখ জানাল সৌদি আরব
- পে-স্কেল বাস্তবায়নের দাবি, সরকারি কর্মচারীরা যমুনার দিকে
- নির্বাচন পর্যবেক্ষণ: স্বচ্ছতার প্রতিশ্রুতি না আনুষ্ঠানিকতার ফাঁদ
- স্বর্ণ-রুপার দাম পতন, স্বর্ণে ভরিতে কমলো ৭৬৪০ টাকা
- সিকিমে দফায় দফায় ভূমিকম্প, বাংলাদেশেও অনুভূত











